Adhir Chowdhury: 'স্মার্ট' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ! উৎপাতের ধন চিৎপাতে দেবে, অভিষেককে নিশানা অধীর চৌধুরীর

Adhir Chowdhury: উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি বঞ্চনা থেকে এসেছে। ক্ষমতাসীন দল সংকীর্ণ রাজনীতি করতে গিয়ে এই অঞ্চলের মানুষদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভেদকে আরও প্রকট করছে। বঞ্চনার ভাবনা থেকে বিচ্ছিন্নদাবাদের কথা উঠে আসছে। এদিন শিলিগুড়িতে এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তিনি বলেছেন, ভুগোলকে আলাদা করলে সমস্যা মিটবে না। যতদিন তাঁদের মনে বঞ্চনার মনোভাব থাকবে ততদিন বিচ্ছিতাবাদী মনোভাবও তৈরি হতে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গে জাতীয় কংগ্রেস দলের বিস্তারের লক্ষ্যে শিলিগুড়ি সফরে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী

রবিবার কালিম্পংয়ে পাহাড়ের গোর্খা নেতা তৃণমূলত্যাগী বিনয় তামাং কংগ্রেসে যোগদান করেন। পাহাড়ের দায়িত্ব বিনয়ের কাধে দিয়ে এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি প্রসঙ্গে অধীর চৌধুরী এব্যাপারে কেন্দ্র ও রাজ্যকে দোষারোপ করেন।
তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দুদিনের ট্যুরে এসে পাহাড়ে হাঁটতে পারি, আমি খুব স্মার্ট এটা দেখিয়ে দিলে হবে না। তিনি অভিযোগ করে বলেন, দুটো দল মানুষের চোখে ধুলো দিয়ে বিভ্রান্ত করে রাজনীতি করেছে। কংগ্রেসের ভুমিকা হবে গোটা উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে রুটি রুজি স্বাস্থ্য শিক্ষার দিকে বেশি করে নজর দেওয়া।

অধীর চৌধুরী বলেন, ঠিক যেভাবে কর্নাটক, রাজস্থান ও ছত্রিশগড়ে করা হয়েছে, তেমনিভাবে বাংলায় কোনওদিন কংগ্রেস সুযোগ পেলে দেখিয়ে দেবে বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিকে সোমবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা যাঁরা পাননি, তা রাজ্য সরকার দেবে । তবে প্রশ্ন উঠছে এত টাকা রাজ্য সরকার কোথা থেকে দেবে? এই প্রশ্নের উত্তরে এদিন অধীর চৌধুরী বলেন, এই বিপুল পরিমাণ টাকা আসবে লুট করে। কয়লা আছে, বালি আছে, পাথর আছে, শিক্ষা আছে, এখন আবার রেশনও আছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেন, উৎপাতের ধন চিৎপাতে দিতে পারে। এখন ভোট আসছে তাই লুটপাটের মাল কিছু দিয়ে দিচ্ছে।

অন্যদিকে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, উত্তরকাশীর ঘটনা যন্ত্রণাদায়ক ও দুঃখজনক। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, শ্রমিকদের যেন দ্রুত অক্ষত অবস্থয় উদ্ধার করা সম্ভব হয়। তবে এই ঘটনায় প্রচুর সচেতনতা ও সতর্কতার অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+