Accident At North Bengal: ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার! শুনেই অরূপকে পাঠালেন উদ্বিগ্ন মমতা

Accident At North Bengal: ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আর তাই এই খবর পৌঁছানো মাত্র অরুপ বিশ্বাসকে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন তিনি। সেই মতো মৃত স্কুল পড়ুয়ার বাবার সঙ্গে দেখা করলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী।

সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। পরে মন্ত্রী জানান, পুরো বিষয়টি (Accident At North Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (west Bengal CM) মানবিক ভাবে দেখছেন। তাঁর নির্দেশেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ।

Accident At North Bengal

অন্যদিকে ঘটনায় আহত আরেক পড়ুয়ার সঙ্গে দেখা করতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান মন্ত্রী। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় জখম হয় আরও এক স্কুল শিক্ষার্থী। আর এরপরেই রণক্ষেত্রের আকার নেয় ফাঁসিদেওয়ার হেটমুডি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গারাম চাবাগানের খুটিপাড়া। মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। পুলিশকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা। যতক্ষণ প্রশাসন জবাব দেবে না ততক্ষণ দেহ সরবে না , এমন্ দাবিও তোলেন এলাকার মানুষ। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে অঠে যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পালটা চলে ইটবৃষ্টি। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং র‍্যাফ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পরিবারের দাবি, প্রত্যেকদিনের মতোই সকালে সাইকেলে দুই দাদা ভাই স্কুলে যাচ্ছিল। আর সেই সময় এই ঘটনা ঘটেছে। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় অপরজন আহত হন। ঘটনায় ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান চালক। যদিও অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশিন শুরু করেছে পুলিশ।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সকাল হোক কিংবা রাত, টাইপু নদী থেকে অবৈধভাবে সব সময় বালি তোলা হচ্ছে। আর তা বড়বড় ট্রাক্টরে করে পৌঁছে যাচ্ছে সর্বত্র। এদিনও তেমন নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় এই ঘটনা ঘটে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের আরও দাবি, এই বিষয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশের একাংশের অঙ্গলিহেলনে ২৪ ঘণ্টায় এমন বড়বড় ট্রাক্টরের দাপাদাপি চলে। আর এজন্য এই ঘটনা বলে দাবি বিক্ষোভরত মানুষদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+