উত্তরকন্যা অভিযান এবিভিপির, মারমুখী পুলিশের লাঠির ঘা, উত্তপ্ত শিলিগুড়ি
এবিভিপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শিলিগুড়িতে। তিনবাতি মোড় এলাকায় উত্তেজনা ছড়াল। পুলিশের বিশাল বাহিনী দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে থাকে। এবিভিপির কর্মীদের যথেচ্ছ লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।
একাধিক এবিভিপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ অন্যায়ভাবে তাদের মেরেছে। একটি শান্ত কর্মসূচিকে বাধা দিয়েছে পুলিশ। বহু কর্মী সমর্থক তাদের জখম হয়েছে। এমনি দাবি করছে এবিভিপি নেতৃত্ব।

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা সামনে আসছে। মহিলাদের উপর অত্যাচার নিগ্রহের ঘটনা বাংলায় দিন দিন বাড়ছে। এই অবস্থায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। শিলিগুড়িতে সরকারি কাজের জায়গা উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়। আজ এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে করা নজরদারি ছিল। শিলিগুড়ি তিনবাতি মোড় এলাকায় রীতিমতো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। একাধিক জায়গায় বাঁশের ব্যারিকেড করা হয়। এছাড়াও গার্ডেল দিয়ে রাস্তা আটকে রাখা ছিল। বেশ কয়েক স্তরের বাধা রাখা হয় রাস্তায়।
প্রচুর পরিমাণে পুলিশ ও র্যাফ মোতায়েন ছিল এলাকায়। বেলা বাড়তেই এবিভিপি কর্মী সমর্থকরা জড়ো হয়। শুরু হয় মিছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে তিন বাতি মোড় এলাকায় আসতেই শুরু হয় বিক্ষোভ শুরু হয়। পুলিশ এলাকা থেকে সরে যেতে বলে বিক্ষোভকারীদের। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই কোনওরকম আন্দোলন কর্মসূচি করা যাবে না। এই কথা বার বার ঘোষণা হতে থাকে।
এই পরিস্থিতিতে এবিভিপির কর্মী সমর্থকরা আরও এগিয়ে যায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এরপরই মারমুখী হয়ে ওঠে পুলিশ। লাঠি উঁচিয়ে তেড়ে যায় র্যাফ ও অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের ভয়ে পিছু হটে আন্দোলনকারীরা। শুরু হয়ে যায় পুলিশের যথেষ্ট মারধর করা।
পুলিশের মারে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বহু আন্দোলনকারীকে বেপরোয়া ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অনেককেই তাড়া করে ধরা হয়। তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত। রাস্তায় ছড়িয়েছিটিয়ে রয়েছে এবিভিপির পতাকা ও অন্যান্য উপকরণ।
বিশাল পুলিশবাহিনী এলাকায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এই জায়গা।












Click it and Unblock the Notifications