উত্তরবঙ্গে বিজেপি'র কাছে বারবার হার কেন তৃণমূলের? রাস্তায় নেমে বুঝলেন অভিষেক

সামনেই লোকসভা নির্বাচন। আর বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। ব্যাক টু ব্যাক দুই নির্বাচন! আর সেই ভোটের আগেই উত্তরবঙ্গে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভাতে তো বটেই, বঙ্গ বিধানসভাতেও এবার উত্তরবঙ্গে ভালো ফল করেছে

সামনেই লোকসভা নির্বাচন। আর বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। ব্যাক টু ব্যাক দুই নির্বাচন! আর সেই ভোটের আগেই উত্তরবঙ্গে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভাতে তো বটেই, বঙ্গ বিধানসভাতেও এবার উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি।

একাধিক বিধানসভা আসন গিয়েছে বঙ্গ বিজেপি'র ঝুলিতে। কার্যত উত্তরবঙ্গে বিজেপি নিজেদের শক্ত একটা দুর্গ তৈরি করেছে। আর সেই দুর্গ ভাঙতে চান অভিষেক। আর সেই লক্ষ্যেই এদিন ধুপগুড়িতে সভা করলেন তিনি।

উত্তরবঙ্গে তৃণমূলের এমন হাল কেন?

উত্তরবঙ্গে তৃণমূলের এমন হাল কেন?

শুধু সভা করাই নয়, উত্তরবঙ্গে তৃণমূলের এমন হাল কেন? বারবার কেন ধাক্কা খেতে হচ্ছে দলকে? তা জানতে রাস্তায় নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধুপগুড়িতে সভাতে যোগ দেওয়ার আগে স্থানীয় একটি হাটে যান তিনি। সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সমস্যার কথা জানতে চান। পাশাপাশি দলের অবস্থার কথাও সেখানকার মানুষের কথা বলে জানতে চান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পুলিশ প্রশাসনকে না জানিয়েই সেখানে যান তিনি।

গাফিলতি রয়েছে বলেও দাবি

গাফিলতি রয়েছে বলেও দাবি

পরে সভামঞ্চ থেকে অভিষেক বলেন, আমরা উত্তরবঙ্গে ভালো ফল করতে পারিনি। কেন জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের মানুষ আমাদের বঞ্চিত করেছে? তা নিয়ে কথা বলতে স্থানীয় একটি হাঁটে এদিন নামেন অভিষেক। সেখানকার অভিজ্ঞতার কথা সভা থেকে তুলে ধরেন তিনি। বলেন, এই জেলাতে মানুষ তৃণমূলের জন্যে দরজা খুলে বসে আছে। কিন্তু আমাদের তৃণমূল কর্মীরা পৌঁছতে পারছে না বলে আক্ষেপ অভিষেকের। আর সেখানে বিজেপি'র নেতা-কর্মীরা বসছেন বলে অভিযোগ তাঁর। এই বিষয়ে গাফিলতি রয়েছে বলেও দাবি অভিষেকের। তবে এজন্যে মানুষের কাছে মঞ্চ থেকে ক্ষমা চেয়ে নেন তিনি।

টাস্ক বেঁধে দিলেন অভিষেক

টাস্ক বেঁধে দিলেন অভিষেক

এদিন উত্তরবঙ্গে'র জেলা নেতৃত্বকে কার্যত টাস্ক বেঁধে দেন অভিষেক। বলেন, গত একবছরে কতগুলি বুথ কে কটা ভিজিট করেছেন সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। আগামী ২১ শে জুলাইতে যোগ দেওয়ার আগে সেই রিপোর্ট কার্ড জমা দেওয়ার নির্দেশ দেন ডায়মন্ডহারবারের সাংসদ। শুধু তাই নয়, মাথা নিচু করে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি। অভিষেকের স্পষ্ট বার্তা, জেলার দায়িত্ব এসে গিয়েছে মানেই পুলিশ নিয়ে ঘুরব তা আর হবে না। কাউকে খুশি করবে না আর তৃণমূল।

পঞ্চায়েত টিকিট দেওয়া নিয়ে বড় বার্তা'র

পঞ্চায়েত টিকিট দেওয়া নিয়ে বড় বার্তা'র

কোনও দাদা-দিদিকে ধরে টিকিট পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কড়া বার্তা অভিষেকের। বলেন, মানুষের মধ্যে গ্রহনযোগ্যতা থাকলেই প্রার্থী হওয়া যাবে। না হলে নয়। সাংসদ বলেন, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই চিহ্ন জোড়াফুল। তবে অভিষেকের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। বিজেপি এবং বামেরা কড়া ভাষায় সমালোচনা করেছেন অভিষেকের মন্তব্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+