'আমাদের অহঙ্কার নেই, পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি', জনসংযোগ যাত্রায় বার্তা অভিষেকের

পঞ্চায়েত ভোটের আগে ২ মাসেন জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূিচর সূচনা করেন তিনি। তার পরেই মঙ্গলবার সকাল থেকেই বেরিয়ে পড়েছেন তিনি।

মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে বিএসএফের গুলিতে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে তিনি বলেছেন, 'আগামী দিনে মানুষের পঞ্চায়েতের কথা ভেবে আমার কথা আপনাদের শুনতে হবে। দুই মাসের জন্য ঘর-বাড়ি-পরিবার-বন্ধু-বান্ধব সব ছেড়ে এসেছি আপনাদের সঙ্গে থাকব বলে।'

Abhishek Banerjee
Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

তিনি আরও বলেছেন, 'কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না, বিরোধী দল নামে। আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি, মানুষের পাশে যাচ্ছি। কারণ আমাদের কোনও অহঙ্কার নেই। পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি।' পঞ্চায়েত ভোটে স্বচ্ছতাকে মাথায় রেখেই প্রার্থী তালিকা বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই যে এই জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে কোনও সন্দেহ নেই। গতকাল কোচবিহারে পা দিয়ে প্রথমেই মদন মোহন মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। তার আগে কপ্টার থেকে নেমে হেঁটেই মদন মোহন মন্দিরে যান তিনি। সেখানে পুজো দিয়ে আশির্বাদ নেন। তারপরেই চলে যান তাঁবুতে। আগামী ২ মাস এরকম তাঁবুতেই থাকবেন তিনি।

Abhishek Banerjee
Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

পঞ্চায়েত ভোট নিয়ে আগেও একাধিক সভায় বার্তা দিয়েছেন তিনি। তিনি বারবার বলেছেন পঞ্চায়েতে টিকিট কে পাবেন সেটা ঠিক করবে দল। যিনি দলের জন্য এক নিষ্ঠ হয়ে কাজ করেছেন তাঁকেই দল যোগ্য সম্মান দেবেন। কোনও দাদাকে ধরে আর পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না। এক প্রকার দলের নেতাদের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।

Abhishek Banerjee
Photo Credit: ছবি সৌ:অভিষেক বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে কোনঠাসা শাসক দল। দলের একের পর নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। একাধিন নেতা মন্ত্রী ইডি-সিবিআইয়ের স্ক্যানারে পয়েছেন। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক। তারপরে আবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। তারপরে আবার তাঁকে নিজাম প্যালেসে তলবও করা হয়েছে তাঁতে। আরেক তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে আরও একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও আপনাদের মাঝে যাঁরা দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, সেই দেওয়াল ভাঙতে আমি এসেছি। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও আপনাদের মাঝে আর কেউ নেই। তিনি বলেছেন, ১০ দিনের কাজ দুই দিনে করতে পারেন, এমন মানুষকে বেছে নেবে পার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+