Abhishek Banerjee: বিজেপির শক্তঘাঁটি উত্তর থেকেই প্রচারে অভিষেক! হবে 'জনগর্জন সভা'

Abhishek Banerjee: নির্বাচনের দামামা (Lok sabha Election 2024) বেজে গিয়েছে! বাংলাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছেন মোদী-শাহ। শুক্রবার এবং আজ শনিবার বাংলার দুই লোকসভা আসনে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই বাংলার ৪২ টি আসনেই বিজেপি প্রার্থীদের জয়ের ডাক দিয়েছেন তিনি।

যদিও বাংলা থেকে ৩৫ টি আসনের টার্গেট শুভেন্দু-সুকান্তদের বেঁধে দিয়েছেন অমিত শাহ। আর সেই লক্ষ্যেই কাজ করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সন্দেশখালি সহ বাংলার একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করছে বিজেপি। পালটা ময়দানে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee) ।

Abhishek Banerjee

বিতর্ককে সরিয়ে রেখেই রাজ্যজুড়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনী প্রচারে প্রথম জনসভা করতে জলপাইগুড়িতে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ১৪ ই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়।

ইন্দিরা মোড় সংলগ্ন বাইপাসের পাশে টাউন ক্লাবের মাঠে এই সভা হওয়ার কথা রয়েছে। আর সেই মাঠের পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ,ময়নাগুড়ি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত সহ তৃণমূল নেতৃত্ব।

লোকসভা নির্বাচন উপলক্ষে এই জনসভা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমুল নেতৃত্ব। শুধু তাই নয়, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। মহুয়া গোপ জানিয়েছেন, মাঠের একাংশ তৈরি করা হবে হ্যালিপ্যাড। তবে কোনদিকে মঞ্চ হবে, কোথায় তৈরি হবে হ্যালিপ্যাড সেই সমস্ত বিষয় এদিন খতিয়ে দেখা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সভানেত্রী।

বলে রাখা প্রয়োজন, বিজেপির শক্তঘাটি উত্তরবঙ্গ। ইতিমধ্যে উত্তরবঙ্গকে পাখির চোখ করে প্রার্থীও ঘোষণা করেছে বিজেপি। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। আর সেই সভা সফল করতে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল।

সেই সভার পরেই বাংলা জূড়ে প্রচারে নামবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee)। যা খবর, ১৬ মার্চ অভিষেকের সভা নারায়ণগড়ে। ১৮ মার্চ গঙ্গারামপুর, ২০ মার্চ বসিরহাটে অভিষেক। ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন অভিষেক। আর সেই সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+