Abhishek Banerjee: 'বিচারক দা' সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে কী বললেন অভিষেক

প্রচারের ময়দানে নেমেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ময়নাগুড়ির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারক দা বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিতে যোগ দিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। সেই কেন্দ্রে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে যুব নেতা দেবাংশুকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দান এবং তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়া নিয়ে একের পর এক আক্রমণ সানিয়ে চলেছে শাসকদল।

Abhishek Banerjee

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তীব্র নিশানা করে বলছেন, 'যত চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে গিয়ে ভিঁড়েছে। আগেকার দিনে দেখতাম চোর চুরি করে, খুনি খুন করে বিচারব্যবস্থার নির্দেশে জেলে যাচ্ছে। এখন দেখছি যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে। সেইসব দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকদা রাজনীতিতে ঢুকছেন।'

এদিন ফের একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। দার্জিলি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি অভিযোগ করেছেন, বাংলার পাওনা টাকা দিচ্ছে না। বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে।

রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছিলেন, 'তৃণমূলকে ভোট দিেয় যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেব। তৃণমূল কংগ্রেস ছেড়ে দেব। যদি তৃণমূল সরকার বাড়ির টাকা না দেয়। তবে বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকতে হবে।' আবার তিনি বলেছেন মানুষই শেষ কথা বলবে নেতাদের কোনও দাম নেই। মানুষ চাইলে যে কেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী হতে পারেন।

এদিন কেন্দ্রের সিএএ লাগু করা নিয়েও সরব হয়েছিলেন অভিষে বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যাঁদের নিজেদের কাছে কাগজ নেই তাঁরা আবার অন্যের কাছে কাগজ চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাী রাজ্য সরকারকে তীব্র নিশানা করে বলেছেন, যদি সিএএ লাগুর কারণে কারোর নাগরিকত্ব যায় তাহলে তিনি পদত্যাগ করবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থীদের সমর্থনে প্রচারের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন, এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচনের ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট। কাজেই বাংলার পাশে থাকতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+