Abhishek Banerjee: 'বাংলার সঙ্গে বেইমানি করেছে বিজেপি', কোচবিহার থেকে ফের হুঁশিয়ারি অভিষেকের
কোচবিহারের সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ফের আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া নিয়ে সুর তুলেছেন। তিনি মোদী সরকারকে তীব্র নিশানা করে বলেছেন বাংলার সঙ্গে বেইমানি করছে বিজেপি। বাংলার মানুষের টাকা বন্ধ করে দিয়েছে তারা।
কোচবিহারের বাসিন্দাদের তিনি অনুরোধ করেছেন ধর্মের নয় কর্মের নামে ভোট দিন। ভোট এলেই শুধু বিজেপিকে বাংলায় দেখা যায়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারপরেও তাকে প্রার্থী করেছে বিজেপি। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। সেই আর্জি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু কমিশন রাজ্য সরকারকে সেই অনুমতি দেয়নি। এই নিয়ে রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক।
তিনি বিজেপিকে নিশানা করে বলেছিলেন ঘর দেব না আবার ঘর করতেও দেব না। এমনই বিজেপি। তারা বাংলার মানুষের পাশে কোনও দিনই ছিল না। ভোট দিলে তারা অনুমতি দিত ভোট দেয়নি বলে টাকা দিচ্ছে না। মানুষের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পুরোটাই ভোট কেন্দ্রীক। মোদী সরকার মানুষের কথা ভাবে না বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি।
নির্বাচন কমিশন মোদী সরকারের কথায় কাজ করছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক। তিনি দাবি করেছিলেন বিজেপি শাসিত রাজ্য অসমে বিহু উৎসবের জন্য রাজ্য সরকারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন এদিকে জলপাইগুড়িতে যাঁরা ঝড়ে বাড়ি ঘর হারিয়ে খোলা আকাশের নীচে বাস করছেন তাঁদের জন্য রাজ্য সরকার নিজের টাকা দিয়ে বাড়ি তৈরি করে দিতে চাইছে কিন্তু তার অনুমতি দেওয়া হচ্ছে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, মোদীজি বাংলার সংস্কৃতি জানেন না
বিজেপির নেতৃত্বে বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। ভোট এলেই কেবল বিজেপিকে বাংলায় দেখা যায়
আপনাদের ভোট নিয়ে কিছুই করেনি বিজেপি। বাংলায় ১০০ দিনের টাকা আটকে রাখা হয়েছে। আবাস যোজনার টাকা দিচ্ছে না। বাংলার মানুষের কথা বিজেপি ভাবে না বলে তীব্র আক্রণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications