তৃণমূলে আজ আরও এক বিজেপি বিধায়ক! বিমানবন্দরে নেমেই অভিষেক বললেন...

উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাটি। গত লোকসভা তো বটেই, বিধানসভাতেও তৃণমূলকে রুখে দেয় বিজেপি। একাধিক আসনে জয় পায় বঙ্গ বিজেপি। এবার সেই শক্তঘাটিতেই জোড়াফুল ফোটাতে মরিয়া অভিষেক-মমতা

রাতেই শিলিগুড়ি পৌঁছালেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ত্রিপুরার কদমতলায় ব্যাক টু ব্যাক নির্বাচনী জনসভা ছিল। আর তা শেষ করেই শুক্রবার রাতেই দুইদিনের উত্তরবঙ্গ সফরে পৌঁছন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজ শনিবার কোচবিহারের মাথাভাঙ্গা জনসভায রয়েছে তাঁর।

আর সেই সভা ঘিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এমনকি আরও এক বিজেপি বিধায়ককেও নাকি অভিষেকের সভাতে দেখা যেতে পারে বলে জল্পনা। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিষেক

তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের

তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের

ইতিমধ্যে বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গে ভাঙন ধরিয়েছে তৃণমূল। অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর হাত শক্ত করেছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। আর এরপরেই শুক্রবার আলিপুরদুয়ারে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সেখানে রোড শো করার পাশাপাশি সভাও করেন। আর সেই সভা থেকেই নাম না করে অভিষেক এবং সুমন দুজনকেও একহাত নেন। আর সেই বিষয়টিকে তুলে ধরে শুক্রবার রাতে অভিষেককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আজ না, যা বলার মিটিংয়ে গিয়ে বলব। কি বলবেন তিনি তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

যোগ দিতে পারেন আরও এক বিধায়ক

যোগ দিতে পারেন আরও এক বিধায়ক

সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগের পর থেকেই বিজেপিতে ভাঙন জল্পনা তীব্র। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক নেতা জানিয়েছেন, অন্তত তিনজন বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করা হয়েছে। আর এর মধ্যেই তাঁদের মধ্যে অন্তত একজনকে নাকি এদিনের সভাতে দেখা যেতে পারে। তবে তিনি কে তা অবশ্য স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফেও কিছু বলা হয়নি। তবে সুমন ইস্যুতে শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, একটি বোলেরো গাড়ি আর কিছু টাকার জন্য আপনি দলবদল করেছেন। কিন্তু ওই টাকা আপনি রাখতে পারবেন না। মাটির নীচে টাকা রাখলেও তা খুঁড়ে বের করব।

উত্তরবঙ্গ সফর অভিষেকের খুবই গুরুত্বপূর্ণ

উত্তরবঙ্গ সফর অভিষেকের খুবই গুরুত্বপূর্ণ

তবে দুদিনের উত্তরবঙ্গ সফর অভিষেকের খুবই গুরুত্বপূর্ণ। তবে শুক্রবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে রাত্রিবাস করেন। এরপর আজ শনিবার কোচবিহারে জনসভায় যোগ দিতে শিলিগুড়ি থেকে রওনা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। জানা যায়, কোচবিহারে মাথাভাঙা কলেজ মাঠে জনসভা সেরে ফের শিলিগুড়ি ফিরবেন সাংসদ। এরপর বাগডোগরা বিমানবন্দরে হয়ে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এর মধ্যেই একাধিক বৈঠক নেতৃত্বের সঙ্গে করতে পারেন তিনি। এমনকি বেশ কয়েকটি এলাকাও ঘুরে অভিষেক দেখতে পারেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+