Abhishek Banerjee: 'মতবিরোধের জেরে দল হারলে বরদাস্ত নয়', উত্তরবঙ্গে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার এবং কোচবিহারের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও রকম দ্বন্দ্বের কারণে দল হারলে সেটা বরদাস্ত করা হবে না। যদি মতবিরোধ থাকে তাহলে দল ছাড়ুন কড়া বার্তা দিয়েছেন তিনি।

ডয়মন্ডহারবারে কেন্দ্রে কর্মিসভাকে কেন্দ্র ১ লক্ষ ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিষেকের এই বার্তার পরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি ভোট ব্যাঙ্ক নিয়ে শঙ্কায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Abhishek Basnerjee

আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে। উত্তরবঙ্গের তিন জেলায় হবে ভোট। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে গিয়েছেন সেখানে। গত পরশু অর্থাৎ রবিবার বিকেলে বিধ্বংসী টর্নেডো ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছিল। ৫ জনের মৃত্যু হয়েছে ঝড়ে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহার জেলার একাধিক গ্রাম। অসংখ্য মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। সেখানে আহকতদের দেখতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টর্নেডোয় যখন বিধ্বস্ত অবস্থা তিন জেলার বিস্তীর্ণ এলার বাসিন্দাদের। এরই মাঝে জলপাইগুড়ি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছুটে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাসক বিরোধী কোনও দলই ত্রাণ নিয়ে পৌঁছতে পারছেন না। কারণ নির্বাচনী বিধি জারি রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনই ভরসা। কিন্তু ময়দান ছাড়তে নারাজ সব দলই।

এরই মাঝে উত্তরবঙ্গে পৌঁছে এই দুর্গতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। সেই টাকা দিলে এতোদিনে এরা সকলেই পাকা বাড়িতে বাস করতেন। কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার জন্যই তাঁদের এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এর জন্য কেন্দ্রই দায়ী।

মঙ্গলবার সকালে তিনি পৌঁছে গিয়েছেন কোচবিহারে। সেখানে মদনমোহন মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে কর্মি সভা করবেন তিনি। দলের নেতা কর্মীদের নিয়ে করবেন বিশেষ। বৈঠক। সেই বৈঠকেই দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপির ভোটব্যাঙ্ক ভাল। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সবকটি আসন পেয়েছিল বিজেপি। তবে বিধানসভা নির্বাচনে ধাক্কা খায় গেরুয়া শিবির। সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া শাসক দল।

তাই কোনও ভাবেই আর গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যদি মতবিরোধ থাকে তাহলে তাঁরা দল ছেড়ে যেতে পারেন কিন্তু দ্বন্দ্বের কারণে দল হারলে সেটা বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আগেও প্রকাশ্যে এসেছিল। এই নিয়ে জোর শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই অভিষেকের এই কড়া বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+