বিজেপির ৩ সাংসদ-৯ বিধায়কের বাড়ি ঘেরাও-এর মহা কর্মসূচি, চা-বলয়ে ঘোষণা অভিষেকের

বিজেপির ৩ সাংসদ-৯ বিধায়কের বাড়ি ঘেরাও-এর মহা কর্মসূচি, চা-বলয়ে ঘোষণা অভিষেকের

চা-বলয়ে গিয়ে বিজেপিকে নিশানায় জ্বালাময়ী ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মহা কর্মসূচির কথাও ঘোষণা করলেন চা-শ্রমিকদের অধিকারেরর দাবিতে। চা-শ্রমিকদের সমাবেশ থেকে তাঁর ঘোষণা, বিজেপির তিন সাংসদ ও নয় বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের।

তিন দফা কর্মসূচির কথা ঘোষণা অভিষেকের

তিন দফা কর্মসূচির কথা ঘোষণা অভিষেকের

চা-শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে একেবারে সময় বেঁধে দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে চা-বলয়ে বিজেপির তিন সাংসদ ও নয় বিধায়কের বাড়ি ঘেরাও করা হবে। চা বাগানের শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটির সমস্যা মেটানোর জন্য তিন দফা কর্মসূচির কথা এদিন ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১ জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের বার্তা অভিষেকের

১ জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের বার্তা অভিষেকের

রবিবার জলপাইগুড়ির মালবাজারে চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সমস্যা নিয় আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি প্রথম দফা কর্মসূচিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রভিডেন্ট ফান্ডের অফিস ঘেরা করার বার্তা দিয়েছেন। এই দুই মাসের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় ১ জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনে নামার বার্তা দেন অভিষেক।

সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও, আসবেন অভিষেকও

সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও, আসবেন অভিষেকও

অভিষেক বলেন, চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সমস্যা না মিটলে ১ জানুয়ারি থেকে সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করা হবে। চা-বলয়ে মোট তিনজন সাংসদ রয়েছেন আর ন'জন বিধায়ক রয়েছেন। যদি ডিসেম্বরের ৩১ তারিখর মধ্যে সমস্যার সমাধান না হয়, তবে ১ জানুয়ারি থেকে বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করা হবে। আপনাদের সবাইকে এই আন্দোলনে শামিল হতে হবে। আমিও আসব আপনাদের আন্দোলনে যোগ দিতে।

৩ লক্ষ শ্রমিককে নিয়ে ‘দিল্লি চলো’ অভিযান ঘোষণা

৩ লক্ষ শ্রমিককে নিয়ে ‘দিল্লি চলো’ অভিযান ঘোষণা

এখানেই শেষ নয়। এরপরও তিনি আন্দোলন আরও তীব্রতর করার বার্তা দিয়েছেন। পিএফ, গ্র্যাচুইটি-সহ ন্যায্য অধিকার আদায়ে তিনি ৩ লক্ষ শ্রমিককে নিয়ে 'দিল্লি চলো' অভিযানের ঘোষণা করেছেন। চা বাগান ও চা শ্রমিকদের দুরবস্থার জন্য তিনি কেন্দ্রের মোদী সরকারকে দায়ী করেন। রাজ্যের বিজেপি সাংসদ-বিধায়ক থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাউকেই তিনি ছেড়ে কথা বলেননি।

চা শ্রমিকদের আচ্ছে দিন আসেনি, এসেছে সাংসদ-বিধায়কদের

চা শ্রমিকদের আচ্ছে দিন আসেনি, এসেছে সাংসদ-বিধায়কদের

অভিষেক বলেন, নরেন্দ্র মোদী তো নিজেকে চা ওয়ালা প্রধানমন্ত্রী বলে পরিচয় দেন। তিনি কেন প্রতিশ্রুতি দিয়েও কিছু করলেন না। আচ্ছে দিনের প্রতিশ্রুতি কেন রাখতে পারলেন না। তাঁর রাজত্বে আচ্ছে দিন আসেনি চা শ্রমিকদের। আচ্ছে দিন এসেছে জয়ন্ত বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়দের। জন বার্লা চা বাগানে অট্টালিকা বানিয়েছেন, তৈরি করেছেন শপিংমল। আর নিশীথ প্রামাণিক দিল্লিতে মার্বেল প্যালেস তৈরি করেছেন। তিনি আন্দোলন করে চা বাগানের শপিংমল গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কারও ছাড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+