বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েতের ‘কাহিনি’ শোনালেন অভিষেক, পাল্টা চ্যালেঞ্জ প্রধানের

পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও বুথ সভাপতি আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেওয়ার মহানুভবতা দেখানোর পর বিজেপির পঞ্চায়েতের কথা তুলে ধরলেন অভিযেক।

মাত্র সাতদিন আগে কেশপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলের পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতি দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হন। শনিবার কোচবিহারের সভা থেকে ঠিক উল্টো ছবি দেখিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও বুথ সভাপতি আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেওয়ার মহানুভবতা দেখানোয় অভিষেক বলেছিলেন এরাই হলেন তৃণমূলের মুখ। শনিবার কোচবিহারে গিয়ে তিনি এই ইস্যুতে বিজেপিকে তুলোধনা করলেন। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুললেন।

বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েতের ‘কাহিনি’ শোনালেন অভিষেক

অভিষেক বলেন, আমি মিথ্যা হলে আমার বিরুদ্ধে মামলা করুন। কিন্তু কোচবিহারে এসে আমি জানলাম এখানে গোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের দীপ্তি বর্মন তাঁর বড়ির তিনজনের নামে আবাস যোজনার বাড়ির আবেদন করেছেন। এটি এই জেলায় বিজেপির একমাত্র পঞ্চায়েত। সেখানেই দেখুন কেমন ঘুঘুর বাসা। আপনি এই বিজেপিকে আর জেতাবেন?

বিজেপির হাতে থাকা একমাত্র পঞ্চায়েতের প্রধান দীপ্তি বর্মনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর স্বামী রতন বর্মনের নাম জব কার্ডে তুলেছেন। তাঁর শ্বশুরের নামে আবাস যোজনার আবেদন করেছেন। আবার স্বানীর কারার নামও রয়েছে আবাস যোজনায়। এই হচ্ছে বিজেপির চরিত্র। আপনি এদের উপর কী করে পঞ্চায়েত ছাড়বেন। কী করে এদেরকে জেতাবেন।

যদিও বিজেপি পরিচালিক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামী চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যাকে। তাঁদের বাড়ি দেখিয়ে তাঁরা বলেছেন, দম থাকলে অভিষেব বন্দ্যোপাধ্যায় এসে দেখে যান। তাঁদের আবাস যোজনা ও জব কার্ড নিয়েও সাফাই দেন তাঁরা। এবং এই অভিযোগকে মিথ্যা বলে ব্যাখ্যা করেন।

এরা একটা মাত্র পঞ্চায়েতে জিতে এই হাস করছে, আর তৃণমূলের হাজার হাজার পঞ্চায়েত। তার মধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি বলেন দেখুন আমাদের দলের পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতিদের। তাঁদের দেখে গর্ব হয় আমি তৃণমূলের সাধারণ সম্পাদক।

কেশপুরে প্রকাশ্য জনসভায় তিনি ছবি দেখিয়ে বলেছিলেন, স্ত্রী পঞ্চায়েত সদস্যা ও স্বামী ১০ বছরের বুথ সভাপতি হয়েও তাঁরা কী বাড়িতে থাকেন। তারপরই তারা আবাস যোজনার বাড়ি পেয়েও ছেড়ে দিয়েছেন। তাঁদের এই নির্লোভ মানসিকতা দৃষ্টান্ত স্থাপন করেছে।

এদিন কোচবিহারের সভাতেও কেশপুরের গ্রাম পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা ও তাঁর স্বামী বুথ সভাপতি অভিজিৎ দলবেরার কথা তুলে ধরেন অভিষেক। তাঁদেরকে মঞ্চে তুলে তাঁদের বাড়ির ছবি দেখিয়ে তিনি বলেন, দুর্নীতি দূর অস্ত, এঁরা আবাস যোজনার ঘর পর্যন্ত প্র্ত্যাখ্যান করেছেন। অভিজিৎবাবুর মায়ের নামে আবাস যোজনার ঘর বেরিয়েছিল। তা পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের বুথ সভাপতি দম্পতি প্রত্যাখ্যান করেন।

রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের পঞ্চায়েত ভোটের মুখে আবাস যোজনার দুর্নীতির য়ে কাজ লেগেছে, সেই কাদা মুছতে অভিষেক এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। নিজের দলের সৎ নেতা-নেত্রীদের তুলে ধরার পাশাপাশি বিজেপির পঞ্চায়েত দুর্নীতি সামনে আনতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+