New Train Stoppage: অভয়পুর এবং জামতারা স্টেশনে নিয়মিত থামবে পুরী সহ একাধিক এক্সপ্রেস

New Train Stoppage: ট্রেন যাত্রীদের জন্যে বড় খবর! এবার থেকে অভয়পুর স্টেশনেও নিয়মিত দাঁড়াবে দূরপাল্লার ট্রেন। তবে প্রাথমিক ভাবে দুটি দূরপাল্লার ট্রেনকেই স্টপেজ দেওয়া হবে। বেশ কিছুদিন ধরেই অভয়পুর স্টেশনে পরীক্ষামূলক ভাবে দুটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছিল রেলের তরফে।

আর পরীক্ষামূলক ভাবে সেই স্টপেজ সফল হয়েছে। আর এরপরেই অভয়পুর স্টেশনে নিয়মিত দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ (New Train Stoppage) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

New Train Stoppage

  • New Train Stoppage: চারটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ

অন্যদিকে চারটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হবে জামতারা স্টেশনেও। একই ভাবে ওই স্টেশনেও পরীক্ষামূলক ভাবে চারটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছিল। সেগুলিও সফল হয়েছে। আর তা সফল হওয়ার পরেই জামতারা স্টেশনে শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ এক্সপ্রেস, পাটনা - পুরী এক্সপ্রেস, দুর্গ - রাজেন্দ্র নগর - দুর্গ এক্সপ্রেস এবং টাটানগর এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেল।

  • New Train Stoppage: অভয়পুর স্টেশনেই দাঁড়াবে

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার এবার থেকে অভয়পুর স্টেশনে দাঁড়াবে মালদহ টাউন-নতুন দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস এবং গুয়াহাটি-লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলের তরফে এই ছয়টি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ অভয়পুর এবং জামতারা স্টেশনে দেওয়া হচ্ছিল। পরীক্ষামূলক স্টপেজে পাওয়ার পরে বেশ উৎসাহ যাত্রীদের মধ্যে ধরা পড়েছে। এমনকি ট্রেনের বিক্রিও ওই স্টেশনগুলি থেকে ভালোই হয়েছে।

  • New Train Stoppage: যাত্রী পেতে কোনও সমস্যা হয়নি

যাত্রী পেতে কোনও সমস্যা হয়নি। শুধু তাই নয়, নির্ধারিত স্টপেজের বাইরে এই স্টপেজ দেওয়াতে ট্রেন লেট নেই। নির্ধারিত সময়েই গন্তব্যে পোঁছাচ্ছে ট্রেনগুলি। আর এরপরেই এই ছয়টি ট্রেনের মধ্যে দুটি ট্রেনের নিয়মিত ভাবে স্টপেজ অভয়পুরে এবং বাকি চারটি ট্রেনের স্টপেজ জামতারাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। এহেন সিদ্ধান্তকে স্থাগত জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে যাত্রীরা। অনেক কম সময়ে এক জায়গা অন্য প্রান্তে যাওয়া সুবিধা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়িয়েছে রেল। এমনকি গতিও বাড়ানো হয়েছে। ফের একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজ দিল রেলওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+