আজবকাণ্ড! নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল যুবক, চাঞ্চল্য শিলিগুড়িতে

আজবকাণ্ড! নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল যুবক, চাঞ্চল্য শিলিগুড়িতে

মদ্যপ অবস্থায় নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল এক যুবক। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের জনতাপাড়া এলাকায়।

আজবকাণ্ড! নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল যুবক, চাঞ্চল্য শিলিগুড়িতে

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম শ্যামল সাহা। ওই যুবক প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকের সাথে ঝামেলা করে। এদিনও নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা করে। পরে অশান্তি তুমুল পর্যায়ে পৌঁছালে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেয় সে। আগুন লাগিয়েই এলাকা থেকে চম্পট দেয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে।

খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
এদিন ৩৫ ওয়ার্ডেট কো-অর্ডিনেটর চন্দ্রানী মন্ডল ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া বাড়িতি পরিদর্শন করেন। কথা বলেন পরিবারের সাথে। তারপর তিনি জানান ওই ব্যাক্তি হামেশাই নেশাগ্রস্ত হয়ে বাড়ি এসে পরিবারের লোকজনদের ওপর অত্যাচার চালাত। ওই ব্যাক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবং তার নেশামুক্ত করার জন্য কোনো নেশামুক্ত কেন্দ্রে পাঠানোর চেষ্টা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+