'শিক্ষক নিয়োগে কেন বাদ আমার আত্মীয়'! হুমকি ভিডিও জঙ্গি নেতার, হুলস্থুল-কাণ্ড জেলাজুড়ে

হিজবুল জঙ্গি সংঠনের নামে হুমকি ভিডিও! আর সেই ভিডিও ঘিরে ব্যাপক উত্তেজনা। একই সঙ্গে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আজ শনিবার সকালে হিজবুলের নামে একটি ভিডিও পাঠানো হয় প্রেস ক্লাবে। যেখানে এক ব্যক্তিকে মুখে কালো কাপড় জড়িয়ে হুমকি দ

হিজবুল জঙ্গি সংঠনের নামে হুমকি ভিডিও! আর সেই ভিডিও ঘিরে ব্যাপক উত্তেজনা। একই সঙ্গে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আজ শনিবার সকালে হিজবুলের নামে একটি ভিডিও পাঠানো হয় প্রেস ক্লাবে। যেখানে এক ব্যক্তিকে মুখে কালো কাপড় জড়িয়ে হুমকি দিতে দেখা যাচ্ছে।

হুমকি ভিডিও জঙ্গি নেতার

তবে তাৎপর্যপূর্ণ ভাবে ওই ভিডিওতে স্কুল শিক্ষা কমিশন, রাজ্য সরকারকে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই ভিডিওর তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আতঙ্ক তৈরি করতে এই ভিডিও তৈরি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্র গ্রেফতার করা হবে অভিযুক্তকে।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই ভিডিও পাঠানো হয়েছে। কার্যত এই ভিডিও চালিয়ে অনেকেই তাজ্জব হয়ে যায়। ভিডিওতে যে ব্যক্তিকে কথা বলতে শোনা যাচ্ছে তিনি নিজেকে বাংলা জঙ্গি সংগঠনের প্রধান বলে দাবি করেছেন।

শুধু তাই নয়, মুখ ঢাকা ওই ব্যক্তি নিজেকে তৌসিব আলি নামে পরিচয় দিয়েছে। যে ঘরে বসে এই হুঁশিয়ারি দিচ্ছে তৌসিব তাঁর ঠিক পিছনে পাক জঙ্গি নেতা হাফিজ সইদের ছবি রয়েছে। ভিডিও বার্তায় ওই জঙ্গি বলে দাবি করা ব্যক্তি বলছেণ, আপার পাইমারিতে তাঁর বেশ কয়েকজন আত্মীয় রয়েছে।

তাঁদের নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। এর ফলে ইয়তার আত্মীয়রা আত্মহত্যার পথে বেছে নিলে স্কুল সার্ভিস কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি ওই ব্যক্তির।

এই হুমকি ভিডিও সামনে আসার পরেই নড়েচড়ে বসেছেন পুলিশ আধিকারিকরা। ফরেন্সিকের সাহায্য নেওয়া হচ্ছে। যে জায়গা থেকে ভিডিওটি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে সিডিটি। প্রয়োজনে সাইবার এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে বলে দাবি গোয়েন্দাদের।

উল্লেখ্য, পুজোর আগেই উচ্চ প্রথামিকে নিয়োগ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ইন্টারভিউয়ের তালিকা গত কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছে। সেই মতো আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইন কাউন্সেলিং।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। নতুন করে আইনি জটিলতা তৈরি না হলে পুজোর আগে ১৪ হাজার নিয়োগ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+