North Bengal Tourism: পর্যটন মরসুম শুরু হতেই বিপত্তি! দার্জিলিং-সিকিম যাওয়ার আগে সাবধান, পড়ুন প্রতিবেদনটি
North Bengal Tourism: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja 2024) আর বেশি দেরি নেই। আর সেই উৎসবের মুখেই ফের ধস সিকিম শিলিগুড়ির লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে। ফলে পুজোর সময় উত্তরের পর্যটনে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা। আপাতত ওই পথ দিয়ে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। আর সেটাই চিন্তার কারন হয়ে উঠছে প্রশাসনের আধিকারিকদের কাছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই খবর।
তবে প্রশাসনিক একটি সূত্রে জানা গিয়েছে, ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে (North Bengal Tourism)। এরপরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিকিম যাওয়ার ক্ষেত্রে ভরসা এখন সেই গরুবাথান হয়ে ঘুরপথ। এর ফলে পর্যটকদের বাড়তি ভাড়া গুনতে হবে।

মুলত, গত দুদিনের বৃষ্টিতে সোমবার রাতে শ্বেতীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কের এক দিক ধসে গিয়েছে। ফলে ওই পথে যান চলাচল সম্পুর্ন বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পুর্ত দফতরের আধিকারিকরা ধসে ক্ষতিগ্রস্থ স্থল পরিদর্শনের (North Bengal Tourism) করেন প্রথম দফায়। ফের আধিকারিকরা যাবেন বলে খবর। তারপর সব দিক খতিয়ে দেখে বিজ্ঞপ্তি জারি করে জাননো হবে কবে এই পথ দিয়ে যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য চলতি বছর বহুবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে একাধিকবার এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। গরুবাথান হয়ে ঘুরপথে কালিম্পং ও সিকিম যেতে হয়েছে
পর্যটকদের।
ফলে ভাড়া ও সময় দুটোই বেশি হওয়ায় অনেক পর্যটক বর্ষাকালে উত্তরবঙ্গে ঘুরতে আসা থেকে বিরত ছিলেন। বর্ষা কাটিয়ে পুজোর মরশুমে পর্যটকদের (North Bengal Tourism) একটা বড় অংশ উত্তরবঙ্গের পাহাড় সহ সিকিম ঘুরতে আসেন। এই সময় ফের ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চিন্তার ভাজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের কপালে। শুধু তাই নয়, পর্যটনে আরজি করের আন্দোলনেরও একটা প্রভাব পড়েছে। তেমনটা বুকিং মিলছে না। এই অবস্থায় জাতীয় সড়কে ধস পরিস্থিতি আরও জটিল করবে বলেই দাবি।












Click it and Unblock the Notifications