নিজের জন্মদিন অনাথ শিশুদের সাথে একটু অন্য ভাবে পালন করলেন এক স্বহৃদয় যুবক
নিজের জন্মদিন অনাথ শিশুদের সাথে একটু অন্য ভাবে পালন করলেন এক স্বহৃদয় যুবক
নিজের ২৮ তম জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক। রবিবার নিজের ২৮ তম জন্মদিন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ৩ নং ওয়ার্ডের বড়াইল আশ্রমের অনাথ শিশুদের সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডু।প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন আশ্রমগুলির মধ্যে উল্লেখযোগ্য বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সংঘ অনাথ আশ্রম।

করোনা মোকাবেলায় রাজ্যজুড়ে জারি হয়েছে লকডাউন যার কারণে সমস্যায় পড়েছেন বহু অসহায় মানুষেরা পাশাপাশি টানা লকডাউনের জেরে সমস্যা বেড়েছে বড়াইল অনাথ আশ্রমের শিশুদেরও বছরের অন্যান্য সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই চরম সংকটের সময় হাত গুটিয়ে তারাও। এইমত অবস্থায় অনাথ শিশুদের কথা চিন্তা করে নিজের ২৮ তম জন্মদিনে অনাথ আশ্রমের শিশুদের সাথে পালন করার উদ্যোগ নেন গঙ্গারামপুরের গৌরব কুন্ডু।
এদিন তিনি শিশুদের খাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি শিশুদের মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী শিশুদের হাতে তুলে দেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে সরে এসে এমন এক মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডুর এই মানবিক উদ্যোগকে সকলে স্বাগত জানানোর পাশাপাশি প্রাণ আশীর্বাদ করেছেন তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications