তৃণমূল করায় গোটা গ্রামে একঘরে ৮ পরিবার, নেপথ্যে বিজেপি পঞ্চােয়ত প্রধান
তুফানগঞ্জে ৮টি তৃণমূল পরিবারকে সামাজিক বয়কট অভিযোগ বিজেপি গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের শালবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকায়। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার অপরাধে আটটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।
রাজ্যের শাসক দলকে সমর্থন করায় ওই ৮ টি পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ব্লক জুড়ে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনি চাঞ্চল্যকর অভিযোগ তুলে শুক্রবার তুফানগঞ্জ-২ নম্বর ব্লক বিডিও দপ্তরে লিখিত অভিযোগও জমা দেন ওই আটটি তৃণমূল পরিবার।

জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় ঘাসফুল শিবির। বাকি বারকোদালি -১ , ২ ও শালবাড়ি -১ ও ২ অঞ্চলে জয়ী হয় পদ্ম শিবির। অভিযোগ শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পরে বিজেপির সন্ত্রাসে বাড়ি ছাড়া প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার অপরাধে আটটি পরিবারকে তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হয়।

এমনকি বাজার-ঘাট, জমিতে চাষ-আবাদ , ট্র্যাক্টর দিয়ে ভাড়া দিতেও নিষেধ করা হয়েছে। প্রতিবেশীদের বাড়িতে যেতেও ফতোয়া জারি করে বিজেপি। এমনকি সন্ধ্যা নামলেই ওই তৃণমূল সমর্থকের বাড়িতে পাথর দিয়ে ঢিল ছোড়া হয়ে বলেও অভিযোগ। অভিযোগের আঙ্গুল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বাড়িয়ার বিরুদ্ধে। এতদিন ভয়ে চুপ করে থাকলেও জেলা সভাপতির আশ্বাসে এদিন বিডিও দপ্তরে লিখিত অভিযোগ করেন ওই তৃণমূল কর্মীরা।












Click it and Unblock the Notifications