৬০ টি বন্দে ভারত ছুটবে ২০২৪-এ! শিয়ালদহ থেকেও চলবে প্রথম এই সেমি বুলেট

Vande Bharat Train: আরও সহজ হতে চলেছে উত্তরবঙ্গ যাত্রা? বাংলার কপালে জুটতে পারে আরও একটি বন্দে ভারত? জোর জল্পনা শুরু হয়েছে। হাওড়া থেকে ইতিমমধ্যে নিউ জলপাইগুড়ির মধ্যে একটি বন্দে ভারত চলে। আর সেই ট্রেন ইতিমধ্যে সফল। দীর্ঘ ছুটি মানেই লম্বা হতে থাকা ওয়েটিং লিস্ট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পূর্ব রেলওয়ে।

এই অবস্থায় বাংলা আরও একটি বন্দে ভারত (Vande Bharat Train) পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Vande Bharat Train

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি বন্দে ভারত (Vande Bharat Train) পেতে পারে দেশ। এমনটাই শোনা যাচ্ছে। আর সে লক্ষ্যেই কাজ করছে রেলমন্ত্রক। শুধু তাই নয়, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ৬০ টি বন্দে ভারত চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে আগেই জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এমনকি চলতি বছর বন্দে ভারতের (Vande Bharat Train) দুটি সংস্করণ অর্থাৎ বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো চালাতে পারে রেল। ইতিমধ্যে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রোর কাজ প্রায় শেষের মুখে বলে জানা গিয়েছে। তবে কবে এই ট্রেনের উদ্বোধন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে একগুচ্ছ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন চলতি বছরে হতে পারে বলে শোনা যাচ্ছে।

আর তাতে আশার আলো দেখছেন উত্তরবঙ্গের মানুষ। তাঁদের আশা, আরও একটি বন্দে ভারত (Vande Bharat Train) বাংলা পেতে পারে। আর তা ছুটতে পারে শিয়ালদহ থেকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডিসেম্বর বিজেপি সাংসদ রাজু বিস্তার মন্তব্য ছিল, শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ির মধ্যে নয়া বন্দে ভারত ছুটতে পারে।

আর সেই মন্তব্য ঘিরেই আশার আলো তৈরি হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি রুট নিয়ে জল্পনা রয়েছে। যেমন পাটনা থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat Train) চলতে পারে বলেও জল্পনা রয়েছে। যদিও রেলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।

হাওড়া থেকে ইতিমধ্যে একাধিক বন্দে ভারত ছুটছে বাংলা সহ দেশের একাধিক প্রান্তে। যেমন হাওড়া-এনজেপি, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি, হাওড়া-পুরী এবং এনজেপি থেকে গুয়াহাটির মধ্যে ছুটছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন। বাংলা তথা দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি শিয়ালদহ।

কয়েক লাখ যাত্রী প্রত্যেকদিন যাত্রা করেন। কিন্ত্য শিয়ালদহ থেকে এখনও কোনও বন্দে ভারত (Vande Bharat Train) ছাড়ে না। যদিও দীর্ঘদিন ধরে এই বিষয়ে দাবি আছে। আর সেই দাবি রেল পূরণ করলে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হবে বলে মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+