North Bengal Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, জংলীবাবা মন্দিরে যাওয়ার পথে ছয়জনের মর্মান্তিক মৃত্যু

North Bengal Accident: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। বিভিন্ন রাস্তায় এবং মন্দিরগুলিতে শিবভক্তদের ভিড়। তেমন এক পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৬ পূর্ণার্থীর! বাগডোগরার জংলীবাবা মন্দিরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। আর তাতেই ছয়জনের মৃত্যুর খবর সামনে আসছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগডোগরার মুনি চাবাগান সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে। আর তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই দুর্ঘটনা (North Bengal Accident) তা জানার চেষ্টা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

North Bengal Accident

যদিও সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই বাগডোগরার জংলীবাবা মন্দিরে যাওয়ার পথের সমস্ত রাস্তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, বিহারের বাবাধাম থেকে বেশ কয়েকজন শিবভক্তকে সিকিম নম্বরের এক স্করপিওর আসছিল।

আর সেই সময় হঠাত করেই নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীর দলকে ধাক্কা দেয়! ফাঁসিদেওয়ার দানাগছ থেকে ১০জনের একটি পূর্ণার্থীর দল এদিন ভোরে পায়ে হেঁটে বাগডোগরা আসা ছিল। একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্করপিও গাড়িটি কার্যত পূর্ণার্থীদের উপর উঠে যায় (North Bengal Accident)।

ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ছয়জনের। অন্যদিকে ঘটনার পরেই রাস্তার পাশে নজনজুলিতে পড়ে যায় গাড়িটি। স্করপিওতে থাকা পূর্ণার্থীরাও আহত হয়েছেন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বাগডোগরা থানা ও দমকলকর্মীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজন পথ অবরোধ শুরু করে। যার ফলে ৩১নং জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+