কালিয়াচকে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ লাখ! আরও টাকার খোঁজে জেলাজুড়ে তল্লাশি
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রথম টাকার পাহাড় দেখে বাংলার মানুষ! কোটি কোটি টাকা উদ্ধার হয়। এরপর থেকে একাধিকবার বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে রাজ্যের একাধিক জেলাতে। তবে মালদহের বুকে ফের টাকা উদ্ধারে চাঞ্চল্য
ফের বাংলা যখের ধনের ( Money Bengal) খোঁজ! ফের তাল তাল টাকা উদ্ধারের ঘটনা। এবার ঘটনাস্থল মালদহের কালিয়াচক বলে জানা যাচ্ছে। প্রায় ৩৩ লাখ নগদ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।
বিপুল পরিমাণ এই নগদ কেন রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ এই নগদ উদ্ধারের ঘটনায় মাদক চক্রের যোগ রয়েছে। বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের পরেই জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

দীর্ঘ তল্লাশিতেই ৩৩ লাখ টাকা উদ্ধার
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার কালিয়াচকের ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন পুলিশের আধিকারিকরা। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে ওই বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। আর এই দীর্ঘ তল্লাশিতেই ৩৩ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আরও বেশ কিছু চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। বিপুল পরিমান এই নগদ টাকা লুকানো ছিল। তল্লাশিতে তা উদ্ধার হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

মাদকের টাকা এটা!
ইতিমধ্যে অভিযুক্ত ব্যবসায়ী যোশী মহম্মদ আহমেদ এবং তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, ধৃত দুজনকে জেরাও শুরু করেছেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ এই টাকা কীভাবে এল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে মালদহ সহ একাধিক জায়গাতে মাদক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আর তা রুখে দেওয়াই বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। তবে মাদক বিক্রি করেই বিপুল এই টাকা রোজগার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু দুজনই, বিপুল এই টাকার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদেরই খোঁজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

জেলায় আরও টাকার খোঁজ পুলিশের
অন্যদিকে জেলাজুড়ে আরও টাকা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেই টাকা উদ্ধারেও তদন্ত চলবে বলেই পুলিশের তরফে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে ফের মালদহের বুক থেকে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার পুলিশের কাছে বড় সাফল্য হিসাবেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই কালিয়াচকেই এক পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে বিপুল টাকা কীভাবে? রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। সেই সময়েই মাদক যোগ সামনে এসেছিল। আর সেই বিতর্কের মধ্যেই ফের টাকা উদ্ধার ওই জেলাতেই।












Click it and Unblock the Notifications