Lok Sabha Election 2024: উত্তপ্ত শীতলকুচি, অস্ত্র হাতে দাপাদাপি তিন যুবকের, ভয় দেখানোর অভিযোগ
Lok Sabha Election 2024: রাত পোহালেই লোকসভা নির্বাচনের প্রথম পর্ব! ভোট হবে দেশের ১০২ টি লোকসভা আসনে। যার মধ্যে রয়েছে বাংলার তিন আসনও। নির্বাচন হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। কিন্তু ভোটের ২৪ ঘণ্টা আগে ভাইরাল দুষ্কৃতীদের অস্ত্র হাতে দাপাদাপির ভিডিও।
ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি। গত নির্বাচনে শীতলকুচিতে (Cooch Behar SitalKuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। সেই ঘটনাকে ফের একবার তুলে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানোতর।

এর মধ্যেই ভাইরাল দুষ্কৃতীদের অস্ত্র হাতে দাপাদাপির ভিডিও। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবককে ধারালো অস্ত্র হাতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এবং সাধারণ মানুষকে ভয় দেখাতেও শোনা যাচ্ছে।
আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, ভোটের আগে এলাকায় ভয় এবং সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল। আর সেই কারণে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে এভাবে তিন যুবক ঘুরছিল। যদিও এক যুবককে বিজেপি কর্মীরা ধরা ফেলে। এবং শীতলকুচি থানায় তাঁকে তুলে দেওয়া হয়।
বিজেপি কর্মীদের দেখেই বাকি দুজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, বাকি দুজনের খোঁজ চালানো হচ্ছে। কী কারণে তিন যুবক প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরছিল তা খতিয়ে দেখা হবে বলেও পুলিশের তরফে জানা গিয়েছে। ঘটনার পর শীতলকুচিতে নির্বাপত্তা বাড়ানো হয়েছে। তবে এই ঘটনা মিথ্যা বলে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
গত কয়েকদিন আগে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়। তা থেকে নজর ঘোরাতেই এমন অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। এই ধরনের ঘটনার সঙ্গে কোনও ভাবেই তাঁরা জড়িত নয় বলেও দাবি। এই বিষয়ে প্রশাসন আরও বেশি করে নজর দেওয়া উচিত বলে দাবি তৃণমূলের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। এমনকি শীতলকুচিতেও সংঘাতের ঘটনা ঘটে। সেখানে ভাইরাল ভিডিও সামনে আসার পরেই চাঞ্চল্য। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসছে। জানা যাচ্ছে, ভাটপাড়ায় গুলি চলার খবর আসছে। বিষ্ণুপুরে বিজেপি দফতরে পতাকা, ফ্লযাক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ।












Click it and Unblock the Notifications