ফের অজানা জ্বরের কোপ উত্তরবঙ্গে, শ্বাসকষ্ট ও জ্বরে মৃত্যু ৩ শিশুর
ফের অজানা জ্বরের কোপ উত্তরবঙ্গে, শ্বাসকষ্ট ও জ্বরে মৃত্যু ৩ শিশুর
ফের অজানা জ্বরের প্রকোপ বাড়ছে উত্তরবঙ্গে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ শিশু। সূত্রের খবর ৩ শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে তিন শিশুর বয়স কয়েক মাস। ১ বছরের কম বয়সী তিনটি শিশুই। মৃত শিশুদের পরিবার বীরপাড়া, নকশালবাড়ি এবং মালবাজারের বাসিন্দা। ফের িশশু মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে।

সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই উত্তরবঙ্গে শিশুদের ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছিল। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছিল শিশুদের ভাইরাল জ্বর। প্রায় ৫০০ শিশু উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে ভর্তি হয়েছে। সেই জ্বর ছড়িয়ে পড়েছিল মালদহতেও। সেখানেও একাধিক শিশুর মৃত্যু হয়েছে। তারপরেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্যের স্বাস্থ্য দফতর। এরই মধ্যে ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যুর ঘটনায় ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে।
গতকাল রাতেই এক শিশুর মৃত্যু হয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিন শিশুই। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। তারপরেই সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যায় শিশুটি। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হয়। তারপরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় তাঁদের মধ্যে করোনা সংক্রমণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। করোনার থার্ড ওয়েভে শিশুদের করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্য গুলিকে সতর্ক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আগেই রিপোর্ট তলব করেছিলেন। তারপরে তিনি জানিয়েছেন এটা একধরনের মরশুমি জ্বর। এই নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বর হলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিেত বলেছেন িতনি। উত্তরবঙ্গের চিকিৎসকদের এই নিয়ে দ্রুত পদক্ষেপ করার কথা বলেছিলেন তিনি। শিশুরা যাতে দ্রুত চিকিৎসা পায় তার নির্দেশ দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications