Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sitalkuchi GangRape: শীতলকুচি গণধর্ষণ কাণ্ডে রায় ঘোষণা, দোষী সাব্যস্ত তিনজনের ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ

Sitalkuchi GangRape: শীতলকুচিতে গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত। আর এরপরেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার পরিবার। আরজি করে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ।

বিচার চেয়ে রাত জাগছেন মহিলারা। পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আর এর মধ্যেই শীতলকুচিতে গণধর্ষণ মামলায় (Sitalkuchi gangrape) শাস্তি ঘোষণা করল আদালত। সিনিআর পাবলিক সরকারি আইনজীবী চঞ্চল কুমার চক্রবর্তী বলেন জানান, মূল অভিযুক্ত জামিল হোসেন ফিরোজ আলম এবং রাসেল মিয়াকে ২৫ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে।

shitalkuchi gang rape case

এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি ফাস্ট কোট নায়ার আজম খান। ২০২১ সালের ডিসেম্বর মাসে শীতলকুচিতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। গাড়িতে তুলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় (Sitalkuchi gangrape) একেবারে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সিনিআর পাবলিক সরকারি আইনজীবী চঞ্চল কুমার চক্রবর্তী জানিয়েছেন, ওই ছাত্রী যখন কলেজ যাচ্ছিল সেই সময় জামিল হোসেন তাঁকে কলেজে নামিয়ে দেবে বলে গাড়িতে তোলে। জামিলকে আগে থেকেই চিনতেন নির্যাতিতা।

আর তাই ভরসা করে গাড়িতে উঠে যায় সে। কিন্তু সেখানে যে বিপদ অপেক্ষা করছে তা বুঝতেই পারেননি। কলেজ নিয়ে যাওয়ার অছিলায় অন্য জায়গায় ওই কলেজ ছাত্রীকে জামিল নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ফিরোজ আলম এবং রাসেল মিয়া। একটি ফাঁকা বাড়িতে তিনজনে মিলে ওই নির্যাতিতাকে ধর্ষণ করে। শুধু গণধর্ষণ নয়, তরুণীর ভিডিও তুলে অভিজুক্তারা তাঁকে দিনের পর দিন ভয় দেখাতো বলেও দাবি।

আর এই ঘটনা জানাজানি হতেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়। মুল অভজুক্ত জামিন সহ তিনজনকে গ্রেদফতার করে পুলিশ। দীর্ঘ সমপ্য ধরে শুনানি চলে এই সংক্রান্ত মামলায়। মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ শনিবার শীতলকুচিতে গণধর্ষণ কাণ্ডে চূড়ান্ত রায় ঘোষণা করা হল। দোষী সাব্যস্ত তিনজনের এক লাখ টাকা জরিমানা সহ ২৫ বছরের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত।

বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের আদালতের এই নির্দেশ (Sitalkuchi gangrape) যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+