মালদহের মানিকচকে বিস্ফোরণ, মৃত্যু ২ জনের-আহত ১

মালদহের মানিকচকে বিস্ফোরণ, মৃত্যু ২ জনের-আহত ১

ভোররাতে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা পাড়া। বিস্ফোরণে মারা গিয়েছেন ২ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। আহত ব্যক্তিক মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁরা ২ জনেই দুষ্কৃতী বলে প্রাথমিক ভাব অনুমান পুলিশের।

মৃত্যু ২ জনের-আহত ১

ভোররাতে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে মানিকচকের গোপালপুর এলাকায়। বিস্ফোরণের তীব্র শব্দে ঘুূম ভেঙে যায় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তারপরেই একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করেন তাঁরা। আশঙ্কা জনক অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ২ জন মারা গিয়েছেন।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানায়। আহত ব্যক্তিকে মালদহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। গতকাল রাতে মানিকচকের গোপালপুরে একটি বাগােনর মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেেছ বিশাল পুলিশবাহিনী। কোথা থেকে বোমা তৈরির সরঞ্জাম এলো তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা তৈরির সরঞ্জাম কতটা তাঁদের কাছে ছিল। দুষ্কৃতীদের উদ্দেশ্য কী ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সময় আর কেউ সেখানে উপস্থিত ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য বগটুই কাণ্ডর পর রাজ্যে সর্বত্র বোমা-অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয় বিপুল পরিমান বোমা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছিল। বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সবচেয়ে বেিশ বোমা উদ্ধার করে পুলিশ। তারপরে আবার একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে শুরু করায় উদ্বেগ বেড়েছে। মািনক চকে কিভাবে বোমা তৈরির সরঞ্জাম পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে একের পর এক খুন এবং বিস্ফোরণের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিেয় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+