মাথাভাঙায় রাত দখলের আন্দোলনের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২, দায়ের এফআইআর

মাথাভাঙায় রাত দখলের আন্দোলনে প্রতিবাদীদের ওপর হামলা। রাস্তায় আঁকা আল্পনা মুছে দেওয়ার ঘটনা। কোচবিহারের সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় গ্রেফতার করা হল দু'জনকে। জানা গিয়েছে, এই ঘটনায় একটি এফআইআরও দায়ের হয়েছে। তার ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল বুধবার ফের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। গোটা বাংলা জুড়েই এই কর্মসূচিতে সামিল হন সাধারণ মানুষ। রাস্তায় মোমবাতি হাতে নামতে থাকেন সাধারণ নাগরিকরা। মাথাভাঙাতেও এই আন্দোলন করেছিল সাধারণ মানুষ। এই আন্দোলনের মাঝেই রাস্তা থেকে মুছে দেওয়া হল আলপনা।

Matha bhanga

এই ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জল ঢেলে রাস্তায় আঁকা সেই প্রতিবাদের ছবি নষ্ট করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে মারধর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। বিভিন্ন মহল থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মাথাভাঙা শহর তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ। হামলাকারীদের বেদম প্রহারে আহত হয়েছেন মাথাভাঙা পুরসভার এক আধিকারিক। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মাথাভাঙা জুড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকেই এলাকা যথেষ্ট থমথমে। ঘটনার পর সেখানে আসেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক। এরপরই দুজনকে গ্রেফতার করা হয়। এফআইআরও দায়ের হয়েছে। তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ভালো চোখে দেখেনি কারণ আরজিকরের ঘটনা নিয়ে দলের অন্তরে অস্বস্তি রয়েছে

এরপর আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়। নাম জড়িয়ে পড়ে শাসক দলের। যদিও সেই সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় মাথাভাঙার ঘটনা প্রশ্ন তুলে দেয় শাসক দলের প্রতি। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যদিও স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় তাদের হাতে নেই বলেই জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+