ভিনরাজ্যের শ্রমিকের বাড়িতে লক্ষ লক্ষ টাকার হদিশ! বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল STF

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিপুল বোমা-অস্ত্র উদ্ধার হয়েছে। যা নিয়ে চড়ছে ক্রমশ রাজনৈতিক পারদ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লক্ষ লক্ষ টাকা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিপুল বোমা-অস্ত্র উদ্ধার হয়েছে। যা নিয়ে চড়ছে ক্রমশ রাজনৈতিক পারদ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার বাংলাতে। বিশেষ অভিযানে কার্যত বড় সাফল্য এসটিএফের।

এক শ্রমিকের বাড়ি থেকে প্রায় ৩৮ লাখ টাকা নগদ উদ্ধার করল তদন্তকারী সংস্থা। ওই শ্রমিক ভিনরাজ্যের বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

৩৭ লাখ টাকা হাতেনাতে পান তদন্তকারীরা।

৩৭ লাখ টাকা হাতেনাতে পান তদন্তকারীরা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরেই এসটিএফের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসে। আর এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ একেবারে গোপন সূত্রে হানা দেন ওই বাড়িতে। তদন্তকারীরা জানতে পারেন ওই বাড়িতে বিপুল টাকা সম্ভবত লুকানো আছে। আর এরপরেই ব্যাপক তল্লাশি শুরু হয়। প্রায় কয়েক ঘন্টা তল্লাশি শেষে 'গুপ্তধনে'র খোঁজ পান তদন্তকারীরা। প্রায় ৩৭ লাখ টাকা হাতেনাতে পান তদন্তকারীরা। আর এই বিপুল টাকা উদ্ধার হতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

শ্রমিকের বাড়িতে কীভাবে এত টাকা?

শ্রমিকের বাড়িতে কীভাবে এত টাকা?

ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। একজন ভিন রাজ্যের শ্রমিকের বাড়িতে কীভাবে এত টাকা? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে এসটিএফ মনে করছে, এই বিপুল টাকা উদ্ধারের সঙ্গে মাদক কারবারের যোগাযোগ রয়েছে। গত কয়েকদিন আগেই হেরোইন সহ রয়াল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। কালিয়াচক থানার মজোমপুর থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। এই বিপুল টাকা উদ্ধারের সঙ্গে এই রয়াল শেখের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে।

রয়াল শেখের স্ত্রীকেও জেরা

রয়াল শেখের স্ত্রীকেও জেরা

কিন্ত্য কিসের জন্যে এই টাকা রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে রয়াল শেখের স্ত্রীকেও জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ধৃত র‍য়াল মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে ইতিমধ্যে জানতে পেরেছে পুলিশ। গত কয়েক মাস আগে একই ভাবে মালদহে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এক মাছ ব্যবসায়ীর বাড়িতে এই টাকা উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহে শ্রমিকের বাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে হাতেনাতে ধরে তার ব্যাগে তল্লাশি চালালে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+