১৮ ফুট উচ্চতার সরস্বতী! পুজো ঘিরে রীতিমতো জমজমাট শিলিগুড়ি কলেজ মাঠ
জ্ঞান ও বিদ্যার দেবী বাগদেবী তথা মা সরস্বতীর আরাধনায় গতকাল থেকেই মেতে উঠেছে গোটা বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই সরস্বতী পুজোর অপেক্ষায় গোটা বছর ধরে অপেক্ষা করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এ বছর দুদিন পড়েছে সরস্বতী পুজো। রবিবার ও সোমবার। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই রবিবার সরস্বতী পুজো সেরে ফেলেছে। এই সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়ি কলেজের একটা আলাদা মাত্রা আছে। মুলত শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি কমার্স কলেজ এই দুটো পুজো হয়ে থাকে শিলিগুড়ি কলেজ মাঠে।
দুটো পুজো ঘিরেই থাকে জমজমাট পরিস্থিতি। এই কলেজের পুজোয় সামিল হতে কলেজের বর্তমান পড়ুয়া ও অধ্যাপক অধ্যাপিকারা যেমন উপস্থিত হন সেই সঙ্গে কলেজের প্রাক্তন ও প্রাক্তনিরাও উপস্থিত হন। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও এই পুজো দেখতে ভিড় জমান শিলিগুড়ি কলেজে। আজ সোমবার সকাল থেকেই শিলিগুড়ি কমার্স কলেজে পুজোর তোরজোর শুরু হয়ে গিয়েছে। এ বছর এই পুজোর বিশেষত্ব হল ১৮ ফুট উচ্চতার মা সরস্বতী। বিশাল আকারের মায়ের মূর্তীর জন্য রয়েছে বিশাল আকারের মণ্ডপ।

ছাত্র ছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও পুজোর কাজে হাত লাগান। নাচে গানে পুজোমণ্ডপ চত্তর মাতিয়ে রেখেছে পড়ুয়ারা। পুজো শেষে পড়ুয়াদের সঙ্গে ধুনুচি নাচে সামিল হতে দেখা যায় অধ্যাপকদেরও। আর এই সরস্বতী পুজোতে পাশ্চাত্যের পোশাকের চাইতে বাঙালী সংস্কৃতির পোশাক পড়তেই বেশি পছন্দ করেন সকলে। ছোটো বড় সকল বয়সী মেয়েরা যেমন শাড়ি পড়তে পছন্দ করে তেমনি ছেলেরা পাঞ্জাবী। সরস্বতী পুজো ঘিরে এমন ছবি দেখা যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমনকি পাড়ায় পাড়ায়।
শিলিগুড়ি কলেজের পুজো দেখতে গতকাল থেকেই বিভিন্ন ভাষাভাষির মানুষের ছিল উপচে পড়া ভিড়। এই ভিড় মোকবিলায় কলেজের দুটো গেটেররই সামনের রাস্তা দিয়ে যানচলাচল নিষিদ্ধ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সেই সঙ্গে এই পুজো ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় সেই দিকে কড়া নজর রয়েছে পুলিশ প্রশাসনের। যদিও সকল থেকেই ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ি কলেজে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications