নিশীথ প্রামাণিকের বাড়ির চারপাশে জারি ১৪৪ ধারা, অভিষেকের ডাকে আজ সাংসদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিতের বাড়ি ঘেরাও
অভিষেক বন্দ্যোপাধ্যাপাধ্যায়ের ডাকে আজ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও অভিযান করবে তৃণমূল কংগ্রেস। তার আগেই নিরাপত্তার ঘেরাটোপে বিজেপি সাংসদের বাড়ি। নিশীথ প্রামাণিকের বাড়ির চারপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদেই তৃণমূলের এই কর্মসূচি। তার আগেই সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে কোচবিহারের বিজেপি সাংসদের বাড়ির সামনে।

নিশীথের বাড়ির চারপাশে ১৪৪ ধারা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাড়ির চারপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৫ জনের বেশি তাঁর বাড়র চারপাশে জমায়েত করা যাবে না। সেই সঙ্গে বাড়ির ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড। ব়্যাফ সহ একাধিক পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে নিশীথ প্রমাণিকের বাড়ির সামনে। সকাল থেকেই পুলিশি টহল জোরদার করা হয়েছে। যাতে কোনও রকম নিরাপত্তায় গলদ না দেখা দেয় তার উপরে কড়া নজরদারি চলছে।

অভিষেকের ডাকে বাড়ি ঘেরাও
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির ঘোরাওয়ার ডাক দিয়েছিলেন। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টা অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। বিএসএফের জন্য নিরিহ গ্রামবাসীদের প্রাণ দিতে হচ্ছে অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন তিনি। তার জবাব অমিত শাহের ডেপুটিকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিশানায় নিশীথ
একুশের বিধানসভা ভোটের পর থেকেই শাসক দলের নিশানায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একাধিকবার নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে শাসক দল। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। বেশ কয়েক বছরের পুরনো মামলায় নিশীথের বিরুদ্ধে সোনার দোকানে চুরির অভিযোগ ছিল থানা। সেই মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে আইনজীবী মারফৎ জামিন নেন তিনি।

রাজবংশী যুবকের মৃত্যুর বদলা চাই
উত্তরবঙ্গে ক্রমশ জমি হারাতে শুরু করেছে বিজেপি। একাধিক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে আরও ভাঙন ধরবে বলে দাবি করেেছ শাসক দল। এই নিয়ে উত্তরবঙ্গ নিয়ে রীতিমত বিজেপির সঙ্গে শাসক দলের লড়াই চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির উপর চাপ বাড়াতে রাজবংশী সম্প্রদায়কে হাতিয়ার করেছে শাসক দল। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে নজির বিহীন আক্রমণ শানাতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications