লক্ষ্মীর ভান্ডার ফর্ম দেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পদপৃষ্ট হয়ে গুরুতর আহত ১০
লক্ষ্মীর ভান্ডার ফর্ম নেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মালদহে। ভিড়ের চাপে পড়ে গিয়ে বেশ কয়েকজনের পদপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনাতে ১০জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের
লক্ষ্মীর ভান্ডার ফর্ম দেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মালদহে। ভিড়ের চাপে পড়ে গিয়ে বেশ কয়েকজনের পদপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনাতে ১০জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

পদপৃষ্ট হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু আছে বলেও জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের সাহাপুর হাইস্কুলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
গত ১৬ অগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প খুলে দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যে ফর্ম সংগ্রহ করা যাবে। আর এই নির্দেশ সামনে আসার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়ছে ভিড়।
গত কয়েকদিন ধরে ফর্ম নেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ডের ঘটনার ছবি সসামনে আসছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তির খবর সামনে আসছিল। আজ বুধবার সকাল থেকে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম পেতে মহিলারা ভিড় জমান মালদহের সাহাপুর হাইস্কুলে।
ঘটনাস্থলে পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করলেও একটা সময়ের পর আর তা সামাল দেওয়া যায়নি। স্কুলের গেট খুলতেই উপচে পড়ে ভিড়। কার্যত একেবারে তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন মহিলা। জানা গিয়েছে, আহিতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কারণ এই ঘটনার পরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।
ভয়ঙ্কর চেহারা নেয়। পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। আহতদের মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এই ঘটনা সামনে আসার পর থেকে প্রশ্নের মুখে স্থানীয় জেলা প্রশাসন।
ভিড় হচ্ছে দেখেও কেন প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি তানিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছ? যদিও এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এই ঘটনা এড়াতে এবার থেকে বুথ স্তরে পৌঁছে দেওয়া হবে দুয়ারে সরকারের সুবিধা। এমনটাই জানিয়েছেন মালদহের জেলাশাসক।
তবে মালদহ শধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে ফর্ম নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে। যদিও পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। খুব শীঘ্র এই বিষয়ে অন্য কোনও বিকল্প ব্যবস্থা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে ঘোষণা করা হতে পারে। উলেখ্য, এই যোজনার মাধ্যমে মহিলাদের ৫০০ টাকা করে হাত খরচ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications