জল্পেশে মর্মন্তিক দুর্ঘটনা,শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

জল্পেশে মর্মন্তিক দুর্ঘটনা,শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

রাজ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। জল্পেশে শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন মারা গিয়েছে। েজনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

শ্রাবণ মাসের সোমবার শিবমন্দিরে জল ঢালতে ভিড় করেন ভক্তরা। সেরকমই রবিবার কোচবিহারে শীতলকুচি থেকে জল্পেশের শিবমন্দিরে যাচ্ছিলেন এক দল ভক্ত। ২৫ জনের দল ছিল। গাড়িতে করেই যাচ্ছিলেন তাঁরা। গাড়িটি আলো দিয়ে সাজানো হয়েছিল। হঠাৎই পথে ঘটে বিপত্তি। গাড়িটি চ্যাংড়াবান্ধা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রথমিক ভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন গাড়িতে থাকা পূন্যার্থীরা। কমপক্ষে ১০ মারা গিয়েছেন দুর্ঘটনায়। আশঙ্কাজনক অবস্থায় ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও জানা গিয়েছে, ২৫ জনের ওই দলটি একটি পিকআপ ভ্যানে করে জল্পেশ যাচ্ছিল। জামালদহ -চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের ধরলা সেতু পার হওয়ার পরই জেনারেটর থেকে গাড়িটিতে শর্ট সার্কিট হয়। সেখানেই মারা গিয়েছেন ১০ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মারা গিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এখনও।

কয়েকজন পূন্যার্থী জানিয়েছেন জল্পেশ মন্দিরের কাছে পৌঁছেই গিয়েছিলেন তাঁরা। আর মাত্র এক কিলোমিটার রাস্তা বাকি ছিল। সেই সময় হঠাৎ গাড়িতে লোডসেডিং হয়। তখনই জেনারটর থেকে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে যায়।
শেষ পর্যন্ত আর মন্দিরে পৌঁছনো হয়নি তাঁদের। আহতদের নিয়ে হাসপাতালে নিয়ে যান বািক পূন্যার্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+