West Bengal Panchayat Election 2023: 'আমাদের ৩ কর্মী খুন হয়েছেন', সাত সকালে টুইট করে কী বোঝাতে চাইছে তৃণমূল
-ভোট শুরুর পরেই সাত সকালে টুইট শাসক দলের। টুইটে দাবি করা হয়েছে পঞ্চায়েত ভোটের আগেই মুর্শিদাবাদে তাঁদের তিন কর্মীকে খুন করা হয়েছে। ভোটের দিন সাত সকালে এই টুইট করে কোন ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
যেখানে আগের দিন রাত থেকে জেলায় জেলায় সন্ত্রাশ শুরু হয়ে গিয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কমপক্ষে ৮ জন খুন হয়েছেন রাজ্যে। অধিকাংশই বিরোধী দলের। তার মধ্যেই সাত সকালে তৃণমূল কংগ্রেসের এই টুইট ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

টুইটে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের তিন কর্মীকে মুর্শিদাবাদে খুন করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনজর, তুফানগঞ্জ এবং খড়গ্রামে খুন হয়েছেন দলের তিন কর্মী। গুলিতে তাঁদের ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এর থেকে খারাপ কি হতে পারে। গুলিতে আহত হয়েছেন ডোমকলে ৩ জন।
Shocking and tragic incidents send shockwaves through the voting community.
— All India Trinamool Congress (@AITCofficial) July 8, 2023
Three of our party workers have been murdered in Rejinagar, Tufanganj and Khargram and two have been left wounded from gunshots in Domkol.
The @BJP4Bengal, @CPIM_WESTBENGAL and @INCWestBengal have been…
গতকাল রাত থেকেই তপ্ত রাজ্যের একাধিক জেলা। ২৪ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যে ৮ জন খুন হয়ে গিয়েছেন। জেলায় জেলায় চলছে ছাপ্পা ভোট। কোচবিহারে তো রাত ২টোয় ভোট হয়ে িগয়েছে বলে দাবি করা হচ্ছে। মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় চলছে ভোটের সন্ত্রাস। কোথাও কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না। ব্যালট পেপার লুঠ করা হচ্ছে কোথাও। আবার কোথাও দেদারে পড়ছে ছাপ্পাভোট। কোথাও আবার ব্যলট বাক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সর্বত্র চরম নৈরাজ্যের ছবি দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications