Weather Update Today: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বজ্র-বিদ্যু সহ বৃষ্টি! চুঁচুড়ায় মৃত এক
Weather Update: প্রবল গরমে পুড়ছে বাংলা (West Bengal Weather)! একই সঙ্গে চলছে তীব্র দাবদাহ ( Heat Wave)। কার্যত গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি। যদিও সব জায়গাতে নয়। সোমবার সন্ধ্যায় একেবারে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে চুঁচুড়ায়।
আর তাতেই বাজ পড়ে মমান্তিক মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম আবীর বন্দ্যোপাধ্যায়(২৯) বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলার একাধিক জেলাতে তাপপ্রবাহজনিত (Heat Wave) দহন জ্বালা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এই অবস্থায় সন্ধ্যায় একেবারে কালো করে আকাশ। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। আর সেই সময়ে চুঁচুড়ার বাঘা যতীন মাঠে মোবাইলে গেম খেলছিল আবীর। বজ্রপাত হতেই মাটিয়ে লুটিয়ে পরে। তড়িঘিড়ি তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ততক্ষণে সবশেষ! চিকিৎসকরা হাসপাতালে আবীরকে মৃত বলে ঘোষনা করেন।
যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। বলে রাখা প্রয়োজন, রাজ্যে নতুন করে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলতে থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত তা ১০ জুন শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পাশাপাশি আগামী কয়েকদিন জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলেও বার্তা দেওয়া হয়েছে। শুধু দক্ষিনবঙ্গের জেলাগুলিতেই নয়, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলাগুলিতে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।












Click it and Unblock the Notifications