নাবালিকার দেহ উদ্ধার ঘিরে জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার, কংগ্রেসের প্রতিনিধি দলকে তাড়া গ্রামবাসীদের
নাবালিকার দেহ উদ্ধার ঘিরে জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার, কংগ্রেসের প্রতিনিধি দলকে তাড়া গ্রামবাসীদের
জাঙ্গিপাড়ায় তরুণীর দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা। কংগ্রেসের প্রতিনিধি দল ঘটনাস্থলে গেলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এমনকী কংগ্রেস নেতাদের তাড়া করে গ্রাম থেকে বের করে দেয় তারা। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকা। তরুণীর দেহ উদ্ধার হলেও তাঁর সাইকেল পাওয়া যায়নি। সায়কেলের খোঁজে ড্রোন দিয়ে চলছে তল্লাশি। জলাশয়ে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার
জাঙ্গিপাড়ায় গতকালি রাতে উদ্ধার হত তরুণীর দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। চারদিন ধরে নিখোঁজ ছিল সেই নাবালিকা। চার দিন পর একটি জলাশয়ে ভেসে ওঠে দেহ। ধর্ষণ করে ধুন করে জলাশয়ে তার দেহ ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। নাবালিকা যে সইকেল িনয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল সেই সাইকেলের এখনও সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে ফুঁসছে গোটা এলাকা। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ড্রোনের সাহায্যে সাইকেলের সন্ধান
নাবালিকার দেহ উদ্ধার হলেও সাইকেল উদ্ধার হয়নি। সেই সাইকেলের সন্ধান পেলে তদন্ত অনেকটাই এগিয়ে যাবে। সেকারণে পুলিশ সকাল থেকেই নাবালিকার সাইকেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ড্রোনের সাহায্যেও তল্লাশি চালানো হচ্ছে একাধিক জায়গায়। পরিবারের লোকেরা পুলিশ কুকুর এনে তল্লাশি চালানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু পুলিশ তা না করায় এই নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছিল।

কংগ্রেসের প্রতিনিধি দলকে তাড়া
এই উত্তেজনা পূর্ণ পরিস্থিতির মধ্যে আবার কংগ্রেসের প্রতিিনধি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। তারা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে চায়। তাঁরা গ্রামে পা রাখতেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের রীতিমত তাড়া করে গ্রামবাসীরা এলাকা থেকে বের করে দেন। গ্রামবাসীদের দাবি কোনও রকম রাজনীতি তাঁরা এর মধ্যে চান না। সেকারণে তাঁরা কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ চান না। এই ঘটনার পর গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পর পর হত্যাকাণ্ড
দুর্গাপুজোর পর থেকে রাজ্যে পর পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল হরিদেবপুরে এক যুবকের হত্যাকাণ্ডে হয়েছে। হরিদেব পুরে যুবককে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ত্রিকোণ প্রেমের সম্পর্ক জড়িয়ে ছিল বলে দাবি পুলিশের। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে। তারমধ্যে মৃত যুবকের প্রেমিকার বাবা-মা-ভাই এবং কয়েকজন বন্ধু রয়েছে।












Click it and Unblock the Notifications