TMC: রাস্তা নেই-বাড়ি নেই, দিদির দূত কর্মসূচিতে বিধায়ককে ঘিরে দফায় দফায় বিক্ষোভ

TMC: রাস্তা নেই-বাড়ি নেই, দিদির দূত কর্মসূচিতে বিধায়ককে ঘিরে দফায় দফায় বিক্ষোভ

জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে দিদির দূত কর্মসূচি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়ঞা এই কর্মসূচির সূচনা করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার শ্রীহট্টী প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিশক্ষোভ দেখাতে থাকেন। তার পরে আবার ভবানীপুর গ্রামেও গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। দুই জায়গাতেই গ্রামবাসীদের অভিযোগ ছিল তাঁদের গ্রামে পানীয় জল বা সড়ক এমনকী আবাস যোজনার বাড়িও কেউ পাননি।

দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভ

দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভ

মুর্শিদাবাদের বড়ঞায় দিদির দূত কর্মসূচির সূচনায় গ্রামে গ্রামে ঘুরছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রথমে শ্রীহট্টি প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সেখানে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কয়েকদিন আগেই শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই কর্মসূচিতে দিদির দূত হিসেবে দিয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অভিযোগ করেন গ্রামে এখনও পানীয় জল পৌঁছয়নি। তাঁদের নাম নেই আবাস যোজনার তালিকায়। এমনকী গ্রামে ভাল করে সড়ক পর্যন্ত তৈরি হয়নি। বিক্ষোভের মুখে বেশ কিছুক্ষণ গ্রামে আটকে পড়েন বিধায়ক।

দফায় দফায় বিক্ষোভ

দফায় দফায় বিক্ষোভ

দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বড়ঞার বিধায়ককে। শ্রীহট্টি থেকে বেড়িয়ে তিনি পৌঁছন ভবানীপুরে। সেখানে গিয়েও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। একই অভিযোগ দেখাতে থাকেন তাঁরা। তাঁরাও অভিযোগ করেন যে গ্রামে পানীয় জল, সড়ক নেই। আবাস যোজনার তালিকায় নাম নেই তাঁদের। এমনকী বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতাও পাচ্ছেন না তাঁরা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় গ্রামে।

দিদির দূত কর্মসূচি

দিদির দূত কর্মসূচি

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দিদির দূত কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে পড়ে দিদির দূত কর্মসূচি। এই কর্মসূতিতে দিদির দূতরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করবেন। তাঁরা কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না তা জানবেন। কেউ কোনও সুযোগ সুবিধা না পেলে তাঁকে তার ব্যবস্থা করে দেবে। এমনকী এই কর্মসূচিতে এলাকার বিধায়কদের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গ্রামে থাকতে হবে তিন রাত। সেখানে সাধারণ মানুষের কথা শুনতে হবে।

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ

একুশের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বিপুল সাফল্য পেয়েছিল শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে সেরকমই দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করে নতুন করে জনসংযোগে জোর দিয়েছেন তিনি। এই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের নিয়োগ করেছেন তিনি। তার জন্য তৈরি হয়েছে দিদির দূত অ্যাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+