বিধায়ক ও জেলা সভাপতির দ্বন্দ্ব! মুর্শিদাবাদের একই অঞ্চলে তৃণমূলের দুই সভাপতি নিয়ে শোরগোল

একই অঞ্চলে তৃণমূলের দুই সভাপতি। ঘটনাটি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের। বিধায়ক ও জেলা সহ সভাপতির আলাদা আলাদা নাম ঘোষণায় বিতরক্ তৈরি হয়েছে। প্রকাশ্যে এসে পড়েছে শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল।

পরপর দুদিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলে। রবিবার সাংবাদিক সম্মেলন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ মোট ৩৫ জনের নাম ঘোষণা করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তাসিরুদ্দিন আহমেদ।

Samserganj

কমিটির সভাপতি করা হয় চিকিৎসক আব্দুল বারিকে। এই সময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাস্টার সানাউল্লাহ সহ অন্য নেতৃবৃন্দ। কিন্তু সেই কমিটিকে কার্যত প্রত্যাখ্যান করে সোমবার সামসেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের জন্য নতুন করে কমিটি ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সেই কমিটির সভাপতি করা হয় দেলোয়ার হোসেনকে।

Samserganj

এক্ষেত্রে সামসেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটির মধ্যে শুধুমাত্র একজনকে রেখে বাকি অঞ্চল সভাপতি সহ নতুন করে ৩৫ জনের নাম ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

সাংবাদিক সম্মেলন করে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম নতুন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করতেই কার্যত তার বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের অনুগামী হিসাবে পরিচিত চিকিৎসক আব্দুল বারি। ফরাক্কার বিধায়কের ঘোষিত কমিটি সম্পূর্ণ অবৈধ বলেই দাবি করেন তিনি।

Samserganj

চিকিৎসক আব্দুল বারির বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা সামসেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটিকেই অবৈধভাবে বলে দাবি করেছেন বিধায়ক মনিরুল ইসলামের ঘোষিত অঞ্চল সভাপতি দেলোয়ার হোসেন। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে কাঞ্চনতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কে? ডাক্তার আব্দুল বারি না দেলোয়ার হোসেন? ধন্দে তৃণমূল কর্মীরা।

Samserganj

পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘির জেলা মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দুই অঞ্চল সভাপতি ও কমিটি ঘোষণা নিয়ে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে এই দ্বন্দ্ব কতটা ধামাচাপা পড়ে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+