বড়ঞায় গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে মৃত তৃণমূল কর্মী। মৃতদেহ আটকে পথ অবরোধ

মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁপড়দহ গ্রামে দু'পক্ষের সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু একজনের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমীর শেখ(৫০)। সে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করতে চাইলে বাধা দেন মৃতের অনুগামী ও আত্মীয়রা। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বড়ঞায় গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে মৃত তৃণমূল কর্মী। মৃতদেহ আটকে পথ অবরোধ

পঞ্চায়েত সদস্য বিউটি বিবি তার স্বামী জহিরুদ্দিন সেখ ওরফে ঝন্টু সেখ ও বিপ্রশেখর অঞ্চল তৃণমূলের সভাপতি গোলাম গাউস গোষ্ঠীর মধ্যেই বিবাদ। যদিও এরা কোন পদে নেই এলাকায়। বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির শেখের মামাতো ভাই আমির সেখ।

প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল আমির শেখ। ঘটনার জেরে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পরে বিশাল বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের সরকারি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বড়ঞায় গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে মৃত তৃণমূল কর্মী। মৃতদেহ আটকে পথ অবরোধ

উল্লেখ করা প্রয়োজন, এই বড়ঞাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্যাম্পের মধ্যে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ হয়। ব্যালট বাক্স তুলে বাইরে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটে এই মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+