সমবায় নির্বাচনেও চলল গুলি, আক্রান্ত সংবাদ মাধ্যম! তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

এবার সমবায় নির্বাচনেও চলল গুলি। এদিন সকালে মুর্শিদাবাদ জেলার নওদার পাটিকাবাড়ি হাইস্কুলে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গুলি চলে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঠিক কী কারণে

এবার সমবায় নির্বাচনেও চলল গুলি। এদিন সকালে মুর্শিদাবাদ জেলার নওদার পাটিকাবাড়ি হাইস্কুলে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গুলি চলে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঠিক কী কারণে, কারা এই গুলি চালায় তার তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূলের দিকে অভিযোগের তির

তৃণমূলের দিকে অভিযোগের তির

সমরায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নওদার মালিথ্যা পাড়ায় চলল গুলি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

বিরোধীদের অভিযোগ

বিরোধীদের অভিযোগ

অভিযোগ, সকাল দশটা থেকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী লাঠিসোটা ও ইট নিয়ে বিরোধীদের ওপর হামলা শুরু করে। যেখানে বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে কীভাবে লাঠি নিয়ে অবাধে বিচরণ, সেটা নিয়েই প্রশ্ন বিরোধীদের। আরও অভিযোগ, প্রার্থী-ইলেকশন এজেন্ট কাউকেই ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। শুধু বাধা দেওয়াই নয় তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের খাবারের টেন্ট ভেঙে দেওয়া হয়, সেখানে সবাইকে ছত্রভঙ্গ করা হয়। খাবার রান্না করা হচ্ছিল সেগুলো কে উল্টে ফেলে দেওয়া হয়।

আক্রান্ত সংবাদ মাধ্যম

আক্রান্ত সংবাদ মাধ্যম

খবর করতে গিয়ে সাংবাদিকরাও দুষ্কৃতী হামলার মুখে পড়েন। লাঠি-বন্দুক নিয়ে সাংবাদিকদের তাড়া করা হয় বলে অভিযোগ।

পিছিয়ে গিয়েছিল নির্বাচন

পিছিয়ে গিয়েছিল নির্বাচন

গত নভেম্বরের ৮ তারিখে নওদা থানার অন্তর্গত চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। প্রশাসনিক সমস্যার কারণে সেই নির্বাচনের তারিখ পিছিয়ে ২৯ ডিসেম্বর স্থির করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+