West Bengal Panchayat Election 2023: নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে গুলি করে খুন! ব্যাপক উত্তেজনা

West Bengal Panchayat Election 2023: নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি কে পিটিয়ে গুলি করে খুন। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত হজবিবি ডাঙ্গা গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। জানা যাচ্ছে, নবগ্রামের সাহেবনগর অঞ্চলের তৃণমূলের সভাপতি মোজাম্মেল সেখ।

তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে গুলি করে খুন!

বৃহস্পতিবার রাতে ভোটের নির্বাচনী প্রচার করছিলেন মোজাম্মেল সেখ। নির্বাচনী প্রচার করার সময়ে গ্রামের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে। তখনই তাকে মারধর করে এবং পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এমনকি গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আহতদের চিকিৎসা শুরু হয়েছে। ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।

তবে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, কংগ্রেস ও সিপিএমের আশ্রিত দুস্কৃতীরাই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। নবগ্রামে আগে কোনও রাজনৈতিক খুন হয়নি। ফলে পঞ্চায়েত ভোটের আগে শুধুমাত্র ভয়ের পরিস্থিতি তৈরি করতেই এই ঘটনা বলেও দাবি বিধায়কের। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চলছে গুলি-বোমা। এমনকি মনোনয়নের শেষদিন আজ বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে। চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে একজন। এবং ভাঙড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এই অবস্থায় যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর তা আগামী ৪৮ ঘন্টায় কার্যকর করার কথা জানিয়েছে আদালত। আর এর মধ্যেই ফের খুন বাংলায়। তবে একের পর এক খুনের ঘটনায় কড়া বিবৃতি জারি করেছে রাজভবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+