TMC Worker Murder: প্রাতর্ভ্রমণের সময় আচমকা গুলি, মুর্শিদাবাদে খুন তৃণমূল কংগ্রেস কর্মী
সাত সকালে মুর্শিদাবাদে খুন তৃণমূল কংগ্রেসকর্মী। কাকভোরে মর্নিংওয়াকে বেড়িয়েছিলেন তিনি। সেসময় হঠাৎউ আততায়ীরা বাইকে করে এলে এলোপাথারি গুলি চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে প্রায় ৩ রাউন্ড গুলি চালিয়েছে আততায়ীরা। ঘটনাস্থলেই রক্তক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধাঘাটে এই ঘটনাটি ঘটেছে।

সকাল সকাল এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম প্রদীপ দত্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কাকভোরে হঠাৎ গুলির শব্দ পেয়ে তাঁরা চমকে ওঠেন। এবং বাড়ি থেকে বেরিয়ে এসে দেখের রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রদীপ দত্ত। সেসময় তাঁরা ঘটনাস্থলে আর কাউকে দেখতে পাননি।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীরা জানিয়েছেন আততায়ীরা বাইকে করে এসেছিলেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে। তৃণমূলকংগ্রেসকর্মী মাটিতে লুটিয়ে পড়ার পরেও এলোপাথারি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। মোট পাঁচটি গুলি লেগেছে তৃণমূল কংগ্রেসকর্মীর শরীরে। স্থায়ীন বাসিন্দারা জানিয়েছেন আগে কংগ্রেস করতেন তিনি। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।
এলাকায় প্রমোটারি করতেন তৃণমূল কংগ্রেসকর্মী। দলীয় কোন্দল না ব্যক্তিগত শত্রুতায় খুন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে আবার মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক জনের। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পুরো দেহ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications