মুর্শিদাবাদের ২০ আসনে জয় তৃণমূলের! জঙ্গিপুরে শাসক ভোট ব্যবধান ৪ গুণ বাড়ালেও সামশেরগঞ্জে বেগ দিল কংগ্রেস

প্রত্যাশা মতোই মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samsergunge) এবং জঙ্গিপুরে (jangipur) জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । দুই কেন্দ্রেই তৃণমূলের দুই প্রার্থী দ্বিতীয়বারের জন্য জয় পেলেন। যা নিয়ে মুর্শ

প্রত্যাশা মতোই মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samsergunge) এবং জঙ্গিপুরে (jangipur) জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । দুই কেন্দ্রেই তৃণমূলের দুই প্রার্থী দ্বিতীয়বারের জন্য জয় পেলেন। যা নিয়ে মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে কুড়িটিতে জয় পেল রাজ্যের শাসকদল।

মুর্শিদাবাদে অস্তিত্বহীন কংগ্রেস

মুর্শিদাবাদে অস্তিত্বহীন কংগ্রেস

মুর্শিদাবাদে অস্তিস্তহীন হয়ে পড়ল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেই ট্রেন্ড বোঝা গিয়েছিল। অনেক আশা নিয়ে অধীর চৌধুরী জৈদুর রহমানকে সামশেরগঞ্জে প্রার্থী করেছিলেন। কিন্তু তিনি হেরে গেলেন। শেষ সাতদিন ঝাঁপিয়ে পড়ে প্রচার করলেও, ব্যর্থ হল কংগ্রেস। নিজের পরাজয় সম্পর্কে কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, প্রচারের জন্য সাতদিন সময় পেয়েছিলেন। পরাজয়কে মাথা পেতে নিচ্ছেন বলেও জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। তবে জৈদুর রহমানকে প্রার্থী করে প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলকে অনেকটাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তা ভোটের ফলাফলই বলে দিচ্ছে।

পরপর দুবার জয়ী আমিরুল ইসলাম

পরপর দুবার জয়ী আমিরুল ইসলাম

পরপর দুবার সামশেরগঞ্জ থেকে জয়ী হলেন তৃণমূলের আমিরুল ইসলাম। এবারের নির্বাচনে আমিরুল ইসলাম পেয়েছেন ৯৬,১২০ ভোট। নিকটতম জৈদুর রহমান পেয়েছেন ৭০০০৯ ভোট। দুজনের ব্যবধান ২৬১১১। অন্যদিকে বিজেপি প্রার্থী মিলন ঘোষ পেয়েছেন ১০,৭৭৭ ভোট এবং সিপিএমের মোদাসর হোসেন পেয়েছেন ৬১৪৫ ভোট। জয়ী তৃণমূল প্রার্থী বলেছেন, এই কেন্দ্রের বাসিন্দারা শুধু তাঁর ওপরেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থা রেখেছেন।

জঙ্গিপুরে দ্বিতীয়বারের জন্য জয়ী জাকির হোসেন

জঙ্গিপুরে দ্বিতীয়বারের জন্য জয়ী জাকির হোসেন

গত ফেব্রুয়ারিতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন জাকির হোসেন। তারপর পায়ের সমস্যা নিয়েও প্রচার করেন। তবে আরএসপি প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর জেরে ভোট স্থগিত হয়ে যায়। এদিন গণনার শুরু থেকেই ব্যবধান বাড়িয়েছেন জাকির হোসেন। তৃণমূল প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ১,৩৫, ৯৮৫ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন ৪৩,৬২০ ভোট। বিজেপি প্রার্থীর সঙ্গে জাকির হোসেনের ব্যবধান ৯২, ৩৬৫ ভোটের। এই কেন্দ্রে আরএসপির জানে আলম মিয়া পেয়েছেন ৮৯৬৭ ভোট। তৃণমূল প্রার্থী জাকির হোসেন বলেছেন, নেত্রী ও দলের প্রতি সাধারণ মানুষ আস্থা রেখেছেন, তাই তারা খুশি।

সরে গিয়েছেন নিচুতলার কর্মীরা

সরে গিয়েছেন নিচুতলার কর্মীরা

সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মোদাসর হোসেন বলেছেন, এই কেন্দ্রে জোট হয়নি। তাঁরা শুধু বামফ্রন্টের ভোটই পেয়েছেন। তবে নিচুতলার মানুষ তাদের থেকে সরে গিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে তাদের কর্মীদের শাসকদলে যোগদানের অভিযোগও তিনি করেছেন। আগামী দিনে ভুল শুধরে সংগঠন জোরদার করার কথা বলেছেন তিনি। অন্যদিকে জঙ্গিপুরের আরএসপি প্রার্থী বলেছেন, এই পরাজয় মাথা পেতে নিলেন। কী কারণে পরাজয়, তা সাংগঠনিকভাবে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+