পুলিশের বিরুদ্ধে এলাকা দখলের অভিযোগ তৃণমূলের! ওসির বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক
পুলিশের বিরুদ্ধেই 'জবরদখলে'র অভিযোগ! আর এই অভিযোগ ঘিরে একেবারে উত্তাল ভরতপুর। একেবারে থানার সামনে কয়েকশ অনুগামী নিয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ঘটনায় ওসির অপসারণ চেয়ে বিক্ষোভে তিনি। আর তা নিয়ে একেবারে
পুলিশের বিরুদ্ধেই 'জবরদখলে'র অভিযোগ! আর এই অভিযোগ ঘিরে একেবারে উত্তাল ভরতপুর। একেবারে থানার সামনে কয়েকশ অনুগামী নিয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ঘটনায় ওসির অপসারণ চেয়ে বিক্ষোভে তিনি। আর তা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে যেভাবে তৃণমূল বিধায়ক খোদ রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তাতে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে তৃণমূল বিধায়কের দাবি, অনেক কিছু পয়সার বিনিময়ে উনি কাজ করেন। একাধিক প্রমাণ আছে বলেও দাবি তাঁর।
শুধু মুখ্যমন্ত্রীর অধীনের দফতর বলে এটা বরদাস্ত করেছি বলে হুমকি হুমায়ন কবীরের। পুকুর-খাল বিলে কোনও দিন নির্মাণ কাজ করা যায় না। কিন্তু ওসি তাঁর গায়ের জোরে এই কাজ করছেন বলে অভিযোগ। কাউকে উনি কিছু জানায়নি বলেও দাবি বিহায়কের। এখানে উনি তৃণমূলকে ক্ষমতা দেখাচ্ছেন বলে হুঁশিয়ারি হুমায়ন কবীরের। দেড় বছর অনেক ক্ষমতা দেখেছি বলেও হুঁশিয়ারি। কার্যত বিস্ফোরক অভিযোগ বিধায়কের।
স্থানীয় সূত্রে খবর, ভরতপুর থানার সামনের একটি জায়গা ঘিরছিল ভরতপুর থনার পলিশ! উচ্ছেদ করে ওই জমি ঘেরার কাজ চলছিল বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে যান ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম। পুলিশকে ওই জায়গা ঘিরতে বাধা দেওয়া। তখনই পুলিশের সঙ্গে ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলামের বচসা তৈরি হয়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সালার মহকুমা পলিশ পরিদর্শক জয়ন্ত সর্মা এবং কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পলিশ বাহিনী। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনার খবর যায় স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীরের কাছে। আর এরপরেই কয়েকশ অনুগামী নিয়ে থানায় ঘেরাও করা হয় বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। জানা গিয়েছে, ভরতপুর থানার পুলিশ থানার সামনের একটি জায়গাকে পার্ক করার চেষ্টা করছিল। যা থানার জায়গা হিসেবে এলাকায় পরিচিত। আর সেই জায়গা ঘিরছিল পুলিশ। তখনই তৃণমূল নেতৃত্ব বাধা দেয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications