TMC's Factional Conflict: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! সালারে ২ ব্লক সভাপতিকে তোপ বিধায়ক হুমায়ুনের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় সেই মনোনয়ন পত্র জমা দেওয়া বিজেপি ও বামেরা অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। পিছনে সেই গোষ্ঠীদ্বন্দ্ব (TMC's Factional Conflict)। যা নিয়ে খোদ বিধায়ক এবার তোপ দাগলেন ব্লক সভাপতিকে।
রবিবার বিকালে সালারে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, এখানকার বাহাদুর সভাপতি ও ভরতপুরের বাহাদুর সভাপতি যৌথভাবে আছেন। পঞ্চায়েতে টিকিট তিনি ২৫ শতাংশ আর বাকিদের ৭৫% দেন।

তিনি ব্লক সভাপতি দের উদ্দেশে বলেন, বাহাদুর সভাপতিদেরকে বলছি, আগামী সোমবার থেকে মনোনয়ন করার শুরু হবে। তৃণমূল অংশগ্রহণ করবে। কার কত পার্সেন্টেজ আছে (TMC's Factional Conflict), তা বিশৃঙ্খলা না করে দেখানোর ক্ষমতা কি আছে? তারা অংশগ্রহণ করে দেখাবেন বলেও জানান।
হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদে খুব সহজে মানুষের আশীর্বাদ, দোয়া নিয়ে নির্বাচিত তৃণমূল করবে। সেই জায়গায় যদি কেউ বাধা হতে আসে, কেউ যদি বাধা প্রাপ্ত করতে আসে, তাহলে তারা কারও সঙ্গে কোনও অশান্তিতে জড়াবেন না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে তৃণমূল নির্বাচন অংশগ্রহণ করবে।

হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, ব্লক সভাপতি নিজে ভাবছেন, যা খুশি তাই করবেন সেটা হবে না (TMC's Factional Conflict)। পাশাপাশি নির্বাচন পরিচালনা করার জন্য ৪৭ জনের কমিটির নামের তালিকা প্রকাশ করেন হুমায়ুন। প্রসঙ্গত এদিন এই সভায় এক মঞ্চে দেখা যায় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার ও বিধায়ক হুমায়ুন কবিরকে।












Click it and Unblock the Notifications