Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটের মুখে জনরোষের শঙ্কা! তৃণমূল পরিচালিত প্রধান-উপপ্রধানসহ ১৭ সদস্যের গণইস্তফা

আবাস যোজনায় দুর্নীতি মেনে নিয়ে জনরোষের আশঙ্কায় ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে।

আবাস যোজনায় দুর্নীতি মেনে নিয়ে জনরোষের আশঙ্কায় ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। কাঁদতে কাঁদতে পদ থেকে ই্স্তফা দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান।

জনরোষের শঙ্কা! তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গণইস্তফা

শনিবার বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেন ভরতপুরের মালিহাটি পঞ্চায়েতের সদস্যরা। এদিন বিডিও হাতে গণইস্তফাপত্র তুলে দেওয়ার পর প্রধান বলেন, গরিব ও খেটে খাওয়া মানুষেরা ঘর পাননি। মাটির ঘর অথচ তাঁদের নাম নেই তালিকায়। আমরা পদে থেকেও তাঁদের জন্য কিছু করতে পারছি না। সেই কষ্ট বুকে নিয়ে আমরা ইস্তফা দিচ্ছি।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু-নম্বর ব্লকের অন্তর্গত মালিহাটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানসহ ১৭জন সদস্য উপস্থিত হন বিডিও অফিসে। তাঁরা একসঙ্গে গণইস্তফা দিলেন শনিবার দুপুরে। জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা। একসঙ্গে সম্মিলিত হয়ে হাজির হন ব্লকে।

অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতির দায়ে জনরোষের আশঙ্কা করেই তাঁরা সরে দাঁড়াচ্ছেন। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের গা বাঁচাতেই তাঁরা ইস্তফা দিলেন। দুর্নীতির দায় মাথা নিয়ে তাঁরা মনে করছেন আরও বড় ক্ষোভের মুখে পড়তে হতে পারে। এই আশঙ্কায় তারা আগাম পদত্যাগ করে তাদের হেফাজত পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের অভিমত।

এদিন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধন-সহ ১৭জন সদস্য পদত্যাগপত্রে স্বাক্ষর করে গণইস্তফা দেন। শনিবার ছুটির দিনে তাঁরা ইস্তফা দিতে হাজির হন বিডিও অফিসে। ইস্তফা দিয়ে প্রধান বলেন, বুকে ব্যাথা নিয়ে পদত্যাগ করছি। একথা বলেই তিনি কেঁদে ফেলেন। অন্য সদস্যদের তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায়।

সম্প্রতি আবাস যোজদান টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে উপভোক্তাদের নামের তলিকা তৈরি করে জমা দিতে শুরু করেন। কিন্তু সেখানে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব নাম রয়েছে, যাঁদের অটট্ালিকা রয়েছে। দোতলা বাড়ি, পাথর বসানো আবার বাড়িতে ফ্রিজও রয়েছে। তাঁদের নামের আধিক্য দেখা যায় তালিকায়।

আর নাম নেই গরিব, খেটে খাওয়া মানুষদের। যাঁদের মাথার উপরে ছাদ নেই তাঁরা বাড়ি পাচ্ছেন না। আর যাঁদের বাড়ি রয়েছে, তাঁদের বাড়ির টাকা দেওয়া হচ্ছে, তা মানতে না পেরেই পদত্যাগ বলে জানিয়েছেন। কার্যত স্বীকার করে নিয়েছেন আবাস যোজনায় দুর্নীতির কথা। শুধু এই একটি পঞ্চায়েত প্রতীকি মাত্র। সব জায়গাতেই প্রায় একই ছবি দেখা যাবে বলে অভিযোগ বিরোধীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+