Abhishek at Ranaghat: বিজেপি গড়ে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন অভিষেক! কিন্তু কেন...?
বিজেপি শক্ত ঘাঁটি রানাঘাটে দাঁড়িয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের কাজের জন্যে ক্ষমাও চেয়ে নেন তিনি। নদিয়া রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা। তবে এই জেলাকে ঘিরে বার
বিজেপি শক্ত ঘাঁটি রানাঘাটে দাঁড়িয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের কাজের জন্যে ক্ষমাও চেয়ে নেন তিনি। নদিয়া রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা। তবে এই জেলাকে ঘিরে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল নেতৃত্বকে।
গোষ্ঠী কোন্দল তো কখনও আইনশৃঙ্খলা ইস্যুতে বারবার এই জেলা সংবাদ শিরোনামে এসেছে। এই অবস্থায় মতুয়া গড় হিসাবে পরিচিত নদিয়ার রানাঘাটেই সভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর সেই সভা থেকে সিএএ ইস্যুতে দিলেন বার্তাও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিমান নেই
গত লোকসভা নির্বাচনে রানাঘাটে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। প্রায় দু লাখ ভোটে হার হয়। এজন্যে যদিও নিজের দলের লোকেদেরই দায়ী করেন অভিষেক। বলেন, দলেরই কয়েকজন লোকের জন্য তৃণমূল হেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিমান নেই এই এলাকার মানুষ। স্থানীয় স্তরে দলের কিছু নেতার কাজকর্মের জন্যেই তৃণমূলের থেকে এখানকার মানুষ মুখ ফেরায় বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এজন্যে ক্ষমাও চেয়ে নেন তিনি। আর সেই প্রসঙ্গ টেনেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মন্তব্য, 'দলের তরফে কোনও ভুল-ত্রুটি হলে আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমকরুন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না'

মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়েও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই সিএএ কার্যকর করা হবে বলে ফের একবার বলছেন বিজেপি নেতারা। আর তা টেনেই ডায়মন্ডহারবারের সাংসদের দাবি, বিজেপি মানুষকে ভুল বোঝাতে চায়। তিন বছর হয়ে গেল নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়েছে। রুল ফ্রেম না হওয়া নিয়ে বিজেপিকে আক্রমণ। বলেন, নাগরিকত্ব দেওয়ার কথা বলে আসলে মানুষকে অপমান করা হচ্ছে।

জগন্নাথ সরকারের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন
অন্যদিকে রানাঘাটে জগন্নাথ সরকারের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। বলেন, জগন্নাথ সরকারকে বিজেপি আর টিকিট দেবে না। নতুন কোনও মুরগী ধরে আনবে বলেও মন্তব্য তাঁর। অভিষেক বলেন, এখানকার সাংসদ ভবিষ্যদ্বাণী করছেন অনেক। দাবি করেছেন, বিজেপি এত ভোটে জিতবে। কিন্ত্য আমার ভবিষ্যদ্বাণী জগন্নাথ সরকারকে বিজেপি আর টিকিট দেবে না। আর নতুন কাউকে নিয়ে আসবে আর তাঁকে ভোট দিতে বলবে। আর তাঁকে ভোট দেওয়া মানে মোদীকে ভোট দেওয়া আর নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া সিএএ হওয়া বলে চাঞ্চল্যকর মন্তব্য অভিষেকের। তবে এই বিষয়ে মানুষকে কান না দেওয়ার কথা বলেন তিনি।












Click it and Unblock the Notifications