হার মানবে কুন্তল-অয়নের সম্পত্তিও, জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পদের হদিশ

নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। তদন্তে নেবে জানা গিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। সেই হিসেব হার মানাবে কুন্তল ঘোষ, অয়ন শীলের সম্পত্তিকেও।

শিক্ষকতা করে কয়েকশো কোটি টাকার সম্পত্তির করে ফেলেছিলেন তিনি। কোথা থেকে আসত সেই টাকা তার সন্ধান শুরু করেছেন তদন্তকারীরা। দফায় দফায় জেরা করা হচ্ছে বিধায়ককে। ব্যবসায়ী পরিবারের ছেেল ছিলেন তিনি। নামে বেনাবে বিপুল সম্পত্তি করে ফেলেছেন তিনি।

Jiban Krishna Saha

এদিকে বিধায়ক প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে যে সম্পত্তির তথ্য দিয়ে্ছিলেন তাতে
তাঁর হাতে নগদ ৩৬ হাজার ৩১০ টাকা। এবং তাঁর স্ত্রী টগরীর হাতে ছিল ৮ হাজার ২৮০ টাকা। কিন্তু গ্রেফতারির পর তাঁর আসল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

সিবিআই জানতে পেরেছে তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে যথাক্রমে ৫ লাখ, ৫ লাখ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লাখ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লাখ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লাখ ৬ হাজার ৪১২ টাকা, ২ লাখ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লাখ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা।

Jiban Krishna Saha

স্ত্রীর নামে রয়েছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট। সেগুলিতে রয়েছে যথাক্রমে ১৪ লাখ ৬০ হাজার ১০১ টাকা, ১ লাখ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লাখ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা। জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার টাকার একটি স্কোরপিও, ৬ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফ্ট ডিজায়ার, ২ লাখ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজের বাইক।

তাঁর নামে রয়েছে ৬৮ হাজার ৮৫০ টাকা মূল্যের ১৫ গ্রাম সোনা। স্ত্রীর নামে রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬০ গ্রাম সোনা। এছাড়াও পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২১ সালের হলফনামা অনুযায়ী জীবনকৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৬ লাখ ২৯ হাজার ২০১ টাকা।

Jiban Krishna Saha

তবে সরকারী ভাবে এই তথ্য দেওয়া থাকলেও এর বাইরে একাধিক সম্পত্তি ও বেহিসাবি টাকার হিসাব আছে। যা ইতি মধ্যেই তদন্তে শুরু করেছে সিবিআই। চারদিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। যদিও তাঁরা বাবা জানিয়েছেন ছেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকী ছেলে তাঁকে মারধর পর্যন্ত করতেন।

জীবনকৃষ্ণ সাহার সৎ মা এবং বোনও জানিয়েছেন তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর নিজের মা ছেলের গ্রেফতারির কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর পাল্টা দাবি ছেলে তাঁর দেখাশোনা করতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+