দলের অন্দরেই বহিরাগত ক্ষোভ, ইউসুফ পাঠানকে নিয়ে চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
অধীরের গড়ে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান। পাঠানের নাম ঘোষণা হতেই বিরোধীরা বহিরাগত তকমা দিতে শুরু করেছে। কিন্তু দলের অন্দরেই যে তাঁকে চরম বিরোধিতার মুখে পড়তে হবে সেকথা ভাবতে পারেননি তৃণমূল প্রার্থী।
ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে দলীয় প্রার্থী মেনে নিতে রাজি নন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে তিনি নারাজ। প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করবেন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারিতে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত কয়েক মাস ধরেই দলের একাধিক বিষয়ে মুখ খুলেছেন হুমায়ুন কবীর। এবার একেবারে দলীয় প্রার্থীকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। তােত শুরু হয়েছে দল বদলের জল্পনা। এবার কী তবে দল বদলের পরিকল্পনা শুরু করে দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক।
কোন দলে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার বিদ্রোহী বিধায়ক প্রকাশ্যে দাবি করেছেন তিনি কোনও দলে যাবেন না। নিজেই পার্টি তৈরি করবেন এবং সেই পার্টির প্রতিনিধি হয়ে ভোটে লড়বেন। তাহলে কি শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন হুমায়ুন কবীর এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে তিনি যে কোনও ভাবেই ইউসুফ পাঠানকে লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন সেকথা স্পষ্ট করে দিয়েছেন।
বিধায়কের প্রতিটি বক্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে। স্পষ্টই দলের সিদ্ধান্তকে মান্যতা দিতে নারাজ তিনি। হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন তিনি কিছুতেই মানেন না ইউসুফ পাঠানকে। এবং মানবেন না। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রকাশ্যে অভিযোগ করেছেন তাঁদের না জানিয়েই দল এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নেতৃত্ব যদি তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করত তাহলে তাঁর ইয়ুসুফ পাঠানকে প্রার্থী হিসেবে মেনে নিতে কোনও সমস্যা ছিল না। কারণ তখন তাঁর কাছে দলের সিদ্ধান্তই শেষ কথা হতো। কিন্তু রাজ্য নেতৃত্ব সেটা না করেই নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক।
বহরমপুর কেন্দ্রে ক্রিকেটার ইয়ুসুফ পাঠানকে প্রার্থী করা তৃণমূল কংগ্রেসের একটা বড় চমক তাতে কোনও সন্দেহ নেই। কারণ বহরমপুর সবসময় হাইভোল্টেজ কেন্দ্র। অধীর চৌধুরীকে হারানো বড় কথা নয় বহরমপুরে। সেকারণে যেকোনও রাজনৈতিক দলই বহরপুরে প্রার্থী বাছাইয়ে বিশেষ সতর্ক থাকে। এবার যাকে বলে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই প্রথম থেকেই বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ে সরগরম রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications