'এলাকা দখল করতে ওই সমস্ত ঘটনা ঘটিয়েছে', তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক দলের নেত্রী
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একেবারে রণক্ষেত্র মুর্শিদাবাদের সালার। শুধু তাই নয়, একেবারে মুড়িমুড়কির মতো বোমা ফেরার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে কার্যত গোটা এলাকা বনধের চেহারা নিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
ইতিমধ্যে এই ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। কেন এবং কীভাবে এই ঘটনা তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ঘটনার পরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকাতে। মোতায়েন করা হয়েছে র্যাফ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে পথে নেমছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একাধিক কর্মসূচিকে নিয়ে উত্তরবঙ্গ থেকে তাঁর সফর শুরু করেছেন। কার্যত গোটা বাংলাতেই ঘুরে বেড়ানোর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তার আগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একেবারে রণক্ষেত্র সালারের খাড়েঁরা গ্ৰাম। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমাবাজির অভিযোগ। স্থানীয় মানুষের দাবি, অন্তত ৫ থেকে ছয়টি বোমা তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়। এমনকি দেওয়ালেও বোমার চিহ্ন স্পষ্ট।
ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তাক আলি। তিনিই এই সমস্ত কাজ করিয়েছেন। শুধু তাই নয়, তাঁর স্বামী ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ সেল সভাপতি।

তবে বোমাবাজির ঘটনায় এলাকাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে বোমাবাজির ঘটনায় একাংশের দাবি, এই ঘটনার পিছনে ব্লক সভাপতি বনাম বিধায়কের লড়াই রয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির ও ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের বিবাদ রয়েছে। আর তাদের মধ্যে একাধিকবার সংঘাতের সাক্ষীও থেকেছে সেখানকার মানুষও। এই ঘটনার পিছনেও সেই সংঘাতই দেখছেন এলাকার মানুষ।
পঞ্চায়েত প্রধান স্থানীয় ব্লক সভাপতি অনুগামী বলে জানা যায়। অন্যদিকে যে কর্মাধ্যক্ষের বাড়িতে হামলা হয়েছে তিনি বিধায়ক অনুগামী বলেই খবর।












Click it and Unblock the Notifications