ভরতপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! মার পাল্টা মারে আহত বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে

মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিধায়ক কার্যালয়ের বাইরে বিধায়কের অনুগামীদেরকে মারধর করার অভিযোগ উঠল ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জানের বিরুদ্ধে। শনিবার সন্ধেয় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, শনিবার বিকেলে ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির তার দলীয় কর্মীদের নিয়ে একটি ইন্ডোর বৈঠক করছিলেন বিধায়ক কার্যালয়ে। অভিযোগ, বিধায়ক কার্যালয়ে বৈঠক চলার সময়ে ভরতপুর এক ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জানের অনুগামীরা হঠাৎই এসে হামলা চালায়।

ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব! মার পাল্টা মারে আহত বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে

বিধায়কের কার্যালয়ের বাইরে বিধায়ক অনুগামীদের ওপর হামলা চালানো হলে আহত হন একাধিক তৃণমূলের কর্মী। গুরুতর আহত অবস্থায় সকলকেই প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে দুইজনের অবস্থার অবনতি হলে দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার সময়ে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির। ঘটনার কথা কানে যেতেই বেরিয়ে এসে তিনি কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে । অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। স্থানীয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব! মার পাল্টা মারে আহত বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে

যদিও বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, এদিন মুখ্যমন্ত্রীর শপথের বর্ষপূর্তি। কিন্তু ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম দলীয় নেতৃত্বকে বাইরে রেখে ব্লক পরিচালনা করছেন। অনেকবার ডেকে সর্তক করা হয়েছে। এইভাবে ভরতপুর সাংগঠনিক পরিচালনা করা যাবে না বলেও হঁশিয়ারি দেন তিনি।

গত চারদিন ধরে ব্লক তৃণমূল সভাপতি এক শ্রেনীর কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছিলন বলে দাবি বিধায়কের। শুক্রবার কলকাতা থেকে গিয়ে আলোচনাও হয়েছে বিষয়টি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের নেত্রী, ২০শে মে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাই শনিবার মিছিল করার কথা ছিল।

হুমায়ূন কবির বলেন, এদিন তাঁর মিছিল করার কথা ছিল। পাল্টা অপর একটি মিছিল করারও কথা ছিল। কিন্তু জেলা সভাপতি তাদেরকে নিষেধ করে, তাই করেননি। শনিবারের ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন বিধায়ক হুমায়ুন কবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+