কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে গ্রেফতারের দাবি তৃণমূলের, শপথের দিনই বিতর্ক
জট কাটিয়ে সাগরদিঘি কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ গ্রহণ হচ্ছে বুধবার। এদিনই রাজ্য বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারের দাবি তুলল তৃণমূল। তৃণমূলের দাবি, শপথ গ্রহণের আগেই তাঁকে গ্রেফতার করা উচিত।

উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের ২০ দিন পর এদিন তাঁর শপথ নেওয়ার কথা বিধানসভায়। দুপুর একটায় তিনি শপথ নেবেন। সাগরদিঘিতে প্রায় ২৩ হাজর ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে মুর্শিবাদের ধুলিয়ানের তৃণমূল নেতা সঞ্জয় জৈনের বাড়ির সামনে গালিগালাজ ও অস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় বায়রন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গণতান্ত্রিক রাজ্য বলে এখনও ঘুরে বেড়াচ্ছেন বায়রন বিশ্বাস। যে ভাষয়া তিনি গালিগালাজ করেছেন, তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এদিন শপথ গ্রহণ করতে আসার পথেই তাঁকে গ্রেফতার করতে হবে দাবি তোলা হয় তৃণমূলে পক্ষ থেকে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ইতিমধ্যেই বায়রনের বিরুদ্ধে এফাইআর দায়ের করা হয়েছে। এবার জামিন অযোগ্য ধারায় মামলা করার দাবি তুললেন কুণাল ঘোষ। তিনি বলেন, যেভাবে বিনা প্ররোচনায় গালাগালাজ করা হয়েছে, মহিলাদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই।
তিনি বলেন, অবিলম্বে গ্রেফতার চাই। বিধানসভায় যাওয়ার পথেই গ্রেফতার করতে হবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৬/২ ধারায় মামলা রুজু করার দাবি তোলেন বায়রন বিশ্বাসের বিরুদ্ধে। ভিডিওতে বায়রন বিশ্বাসকে গালিগালাজ করতে শোনা গিয়েছে। সেই ভিডিও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কাকে তাঁরা নির্বাচিত করেছেন, তা মানুষের জানা দরকার।
কুণাল ঘোষ বলেন, ভদ্রতার মুখোশ ক্রমেই খুলে যা্ছে। কীভাবে তারা বিজেপির সমর্থনে জিতেছেন, তাও সামনে আসছে। শুধু বায়রন বিশ্বাসকেই নয়, প্রদেশ কংগ্রেস সভপতি অধীর চৌধুরীকেও নিশানা করে কুণাল বলেন, অধীর চৌধুরী আপনাকে বলতে হবে, আপনি সমর্থন করছেন কি না।
সামসেরগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের ভিত্তেত তদন্ত শুরু হয়েছে। তৃমমূল নেতা সঞ্জয় জৈনের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। কথা বলেন, সঞ্জয় জৈন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। অভিযোগ সোমবার বিকেলে সামসেরগঞ্জের ধুলিয়ানের তৃণমূল নেতা সঞ্জয় জৈনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস।












Click it and Unblock the Notifications